EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

যে ভিটামিনের অভাবে হাম হয়

জনস্বাস্থ্যবিদরা বলছেন, সচেতনতা বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতের মাধ্যমে হামজনিত ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ এএম

যে ভিটামিনের অভাবে হাম হয়

হাম একটি অতি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত ‘মিজলস ভাইরাস’ দ্বারা ছড়ায়। ছবি: সংগৃহীত

অ অ

হাম একটি অতি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত ‘মিজলস ভাইরাস’ দ্বারা ছড়ায়। এক সময় হামকে সাধারণ রোগ মনে করা হলেও, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে- শরীরে ভিটামিন ‘এ’-এর অভাব থাকলে এই রোগটি প্রাণঘাতী বা মারাত্মক জটিল আকার ধারণ করতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন এ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভিটামিনের ঘাটতি থাকলে শরীর সহজেই সংক্রমণের শিকার হয় এবং হাম হলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ভিটামিন ‘এ’- এর অভাবে আক্রান্ত শিশুদের মধ্যে হাম হলে নিউমোনিয়া, ডায়রিয়া এমনকি দৃষ্টিশক্তি হ্রাসের মতো জটিলতা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে অন্ধত্বের ঝুঁকিও তৈরি হয়।

বিশেষজ্ঞরা জানান, হাম প্রতিরোধের জন্য টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করে ভিটামিন ‘এ’- এর ঘাটতি দূর করা জরুরি। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে ভিটামিন এ সাপ্লিমেন্টও দেওয়া যেতে পারে।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, সচেতনতা বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতের মাধ্যমে হামজনিত ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

আরও পড়ুন