EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

চার্জিং ক্যাবল ঠিক রাখবেন যেভাবে

চার্জিং ক্যাবল দীর্ঘস্থায়ী করতে মানুন এই সহজ নিয়মগুলো

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:৩৮ পিএম

চার্জিং ক্যাবল ঠিক রাখবেন যেভাবে

ছবি: সংগৃহীত

অ অ

স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ- প্রতিদিনের জীবনে চার্জিং ক্যাবল এখন অপরিহার্য একটি আনুষঙ্গিক। কিন্তু একটু অযত্নেই এই কেব্‌ল দ্রুত নষ্ট হয়ে যায়। কখনো তার ছিঁড়ে যায়, কখনো চার্জ হয় না, আবার কখনো আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকিও তৈরি হয়। সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করলে একটি চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো থাকে। জেনে নিন কিছু সহজ কিন্তু কার্যকর উপায়।

জোর করে বাঁকাবেন না

চার্জিং ক্যাবলের সবচেয়ে বেশি ক্ষতি হয় সংযোগস্থলে, অর্থাৎ যেখানে তার প্লাগের সঙ্গে মেলে সেই অংশে। এই জায়গায় বারবার বাঁকানো বা টানাটানি করলে ভেতরের তার ছিঁড়ে যায়। চার্জ দেওয়ার সময় ক্যাবলটি যেন খুব বেশি টানটান বা বাঁকা না থাকে, সেদিকে খেয়াল রাখুন।

সঠিকভাবে গুটিয়ে রাখুন

অনেকেই কেব্‌ল ব্যবহারের পর এলোমেলোভাবে প্যাঁচিয়ে রাখেন বা শক্ত করে পেঁচিয়ে বেঁধে রাখেন। এতে ভেতরের তারে চাপ পড়ে এবং দ্রুত নষ্ট হয়ে যায়। ক্যাবল গুটানোর সময় আলতো করে লুপ আকারে গুটিয়ে রাখুন। খুব শক্ত করে বাঁধবেন না।

প্লাগ টানুন, তার নয়

চার্জার খোলার সময় অনেকেই তার ধরে টান দেন। এটি কেব্‌লের সবচেয়ে বড় শত্রু। সবসময় প্লাগের মাথা ধরে সোজা টেনে খুলুন। তার ধরে টানলে ভেতরের সংযোগ আলগা হয়ে যায় এবং দ্রুত কাজ করা বন্ধ করে দেয়।

তাপ ও পানি থেকে দূরে রাখুন

চার্জিং কেব্‌ল সরাসরি রোদে বা অতিরিক্ত গরমের কাছে রাখলে বাইরের প্লাস্টিকের আবরণ গলে বা শক্ত হয়ে ফেটে যেতে পারে। একইভাবে পানি বা আর্দ্রতার সংস্পর্শে এলে শর্ট সার্কিটের ঝুঁকি তৈরি হয়। ক্যাবল সবসময় শুকনো ও স্বাভাবিক তাপমাত্রায় রাখুন।

ক্যাবল ক্লিপ ব্যবহার করুন

বাজারে সহজলভ্য স্পাইরাল ক্যাবল প্রটেক্টর বা ক্লিপ ব্যবহার করলে ক্যাবলের দুর্বল অংশগুলো সুরক্ষিত থাকে। বিশেষত সংযোগস্থলে এই প্রটেক্টর লাগালে ক্যাবলের আয়ু উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। খুব কম খরচেই এটি পাওয়া যায়।

ঘুমানোর সময় চার্জে না রাখাই ভালো

রাতভর ফোন চার্জে রাখলে ক্যাবলের ওপর দীর্ঘ সময় বিদ্যুৎচাপ থাকে। এতে ক্যাবলের ভেতরের তার গরম হয় এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। চার্জ সম্পন্ন হলে প্লাগ খুলে রাখার অভ্যাস করুন।

ছোট ছোট এই সতর্কতাগুলো মেনে চললে চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো থাকবে এবং বারবার ক্যাবল কেনার ঝামেলা ও খরচ- দুটোই বাঁচবে।

আরও পড়ুন