মেসির শেষ ম্যাচে পরা আর্মব্যান্ড সংরক্ষণে বিশেষ উদ্যোগ
এর আগে আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনার ব্যবহৃত আর্মব্যান্ডও অবসরের পর সংরক্ষণ করা হয়েছিল
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ এএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
জাতীয় দলের হয়ে লিওনেল মেসির গৌরবময় অধ্যায়ের শেষ হতে চলেছে। বিদায়ী ম্যাচে তার পরা আইকনিক আর্মব্যান্ডটি সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিপক্ষে ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। বিদায়ী ম্যাচে তার পরা আইকনিক আর্মব্যান্ডটি সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেসির শেষ ম্যাচের পর তার পরা আর্মব্যান্ডটি বিশেষ মর্যাদায় সংরক্ষণ করা হবে। দেশটির একটি সুরক্ষিত জাদুঘরে এটি রাখা হবে বলে জানা গেছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে আর্মব্যান্ডটি আর কেউ ব্যবহার করতে পারবেন না। ফলে সাধারণ একটি ক্রীড়া সামগ্রীই হয়ে উঠবে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ জাতীয় স্মারক।
এর আগে আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনার ব্যবহৃত আর্মব্যান্ডও অবসরের পর সংরক্ষণ করা হয়েছিল। তবে মেসির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। দানিয়েল প্যাসারেলা, আন্তোনিও রাত্তিন ও হাভিয়ের মাসচেরানোর মতো কিংবদন্তি অধিনায়কদের ব্যবহৃত আর্মব্যান্ড ব্যক্তিগত সংগ্রহ বা বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেলেও জাতীয় জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের এমন উদ্যোগ নেওয়া হয়নি।
মেসির আর্মব্যান্ড সংরক্ষণের সিদ্ধান্ত শুধু তার গোল, অ্যাসিস্ট বা শিরোপা জয়ের স্বীকৃতি নয়; এটি আর্জেন্টিনার জার্সিতে তার নেতৃত্ব ও দীর্ঘ ক্যারিয়ারেরও স্মারক হয়ে থাকবে।
সমর্থকদের কাছে মেসির ব্যবহৃত এই সামগ্রী সংরক্ষণের উদ্যোগ তার প্রতি বিশেষ সম্মানের বহিঃপ্রকাশ। শেষ পর্যন্ত আর্মব্যান্ডটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে মেসির অবিস্মরণীয় অধ্যায়ের প্রতীক হয়ে থাকবে।