EN ☀️
×

Follow Us

ফিচার

দুশ্চিন্তা কমানোর ৫ কৌশল ও দীর্ঘমেয়াদি সমাধান

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম

দুশ্চিন্তা কমানোর ৫ কৌশল ও দীর্ঘমেয়াদি সমাধান

ছবি: সংগৃহীত

অ অ

দীর্ঘস্থায়ী মানসিক চাপ থেকে তীব্র দুশ্চিন্তা বা অ্যাংজাইটি তৈরি হতে পারে। তবে শ্বাস-প্রশ্বাসের অনুশীলন, হালকা ব্যায়াম ও চিন্তার ধরন পরিবর্তনসহ কিছু অভ্যাস দুশ্চিন্তা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু সহজ কৌশল ও জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে দুশ্চিন্তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

দুশ্চিন্তা কমানোর ৫ কৌশল

১. গভীর শ্বাস-প্রশ্বাস: ৪ সেকেন্ড শ্বাস নেওয়া, ৭ সেকেন্ড ধরে রাখা এবং ৮ সেকেন্ডে ধীরে শ্বাস ছাড়ার অনুশীলন মন শান্ত করতে সহায়তা করতে পারে।

২. ৩-৩-৩ নিয়ম: চোখে দেখা তিনটি জিনিস, শোনা তিনটি শব্দ এবং স্পর্শ করা যায় এমন তিনটি বস্তুতে মনোযোগ দিলে দুশ্চিন্তা থেকে মনোযোগ সরানো সহজ হতে পারে।

৩. হালকা ব্যায়াম: অল্প সময়ের জন্য ওঠবস, পুশআপ বা জাম্পিং জ্যাকের মতো ব্যায়াম মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে।

৪. সুগন্ধ ব্যবহার: ল্যাভেন্ডার বা ক্যামোমাইলের মতো সুগন্ধ কিছু মানুষের শিথিল হতে সহায়তা করতে পারে।

৫. নেতিবাচক চিন্তা যাচাই: নিজের ভয় বাস্তব তথ্যের ওপর ভিত্তি করে তৈরি, নাকি অনুমাননির্ভর—তা ভেবে দেখলে দুশ্চিন্তা সামলানো সহজ হতে পারে।

দীর্ঘমেয়াদে যা করবেন

নিয়মিত ডায়েরি লেখা, প্রতিদিন ১০-১৫ মিনিট ধ্যান, বিশ্বস্ত বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিয়মিত ব্যায়াম মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করতে পারে।

তবে দুশ্চিন্তা যদি দৈনন্দিন কাজ, পড়াশোনা, কর্মক্ষেত্র বা পারিবারিক সম্পর্কে বাধা সৃষ্টি করে, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে কগনিটিভ বিহেভিওরাল থেরাপি (সিবিটি) ও চিকিৎসকের পরামর্শে ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হতে পারে।

আরও পড়ুন