চোখের ধাঁধার উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পিএম
অপটিক্যাল ইলিউশন বা চোখের ধাঁধা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। কেউ কেউ এসব ছবির মাঝে নিজের ব্যক্তিত্বের গোপন খুঁটিনাটি খুঁজে বেড়ান, আবার কেউ কেউ একে স্রেফ ‘আজগুবি’ বলে উড়িয়ে দেন। তবে যুক্তি যা-ই হোক, অপটিক্যাল ইলিউশন যে চোখের সাথে মস্তিষ্কের এক দারুণ চালাকি, তা অস্বীকার করার উপায় নেই। আর এই চালাকির কারণেই একই ছবি একেক মানুষের চোখে একেক রকম ধরা দেয়।
প্রতিবেদনের এই ছবিটি আপনার চরিত্রের এমন কিছু দিক উন্মোচন করবে যা হয়তো আপনি নিজেও জানতেন না। মানুষের চিন্তাভাবনা কোন পথে চলে, তা নির্ধারণ করতেই মূলত এই মনস্তাত্ত্বিক ছবির অবতারণা।
ছবিতে কী দেখছেন?
এই ছবিতে দেখা যাচ্ছে একজন মানুষ দৌড়াচ্ছেন। তার এক পা মাটিতে ছোঁয়া, অন্য পা শূন্যে ভাসমান। হাতের ভঙ্গিও বলে দিচ্ছে তিনি ছুটছেন। কিন্তু আসল প্রশ্ন হলো- মানুষটি কোন দিকে দৌড়াচ্ছেন? তিনি কি আপনার দিকে ছুটে আসছেন, নাকি আপনার থেকে দূরে চলে যাচ্ছেন?
‘ফ্যাক্ট ফ্যাক্টরিজ’ নামক একটি ওয়েবসাইটের বরাত দিয়ে এই ছবির রহস্য নিচে বিশ্লেষণ করা হলো। আপনার প্রথম দর্শনে যা মনে হয়েছে, তার সাথে মিলিয়ে নিন নিজের ব্যক্তিত্ব-
যদি মনে হয় মানুষটি আপনার দিকে এগিয়ে আসছে
আপনার প্রথম দেখায় যদি মনে হয় মানুষটি সামনের দিকে অর্থাৎ আপনার দিকেই ছুটে আসছে, তবে আপনার চিন্তাভাবনা বেশ পৌরুষদীপ্ত মানসিকতা। মনোজগতের আলোচনায় পুরুষ-নারী বলতে ব্যক্তি না বুঝিয়ে মানুষের চিন্তার ধরণ বুঝায়। এই ধরনের মানুষের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো যুক্তিবাদী মনোভাব। জীবনের যেকোনো বাধা-বিপত্তি বা সমস্যার সমাধানে এরা আবেগের চেয়ে যুক্তিকে বেশি প্রাধান্য দেন।
অপর একটি বৈশিষ্ট্য হলো আপনি আত্মবিশ্বাসী। নিজের ওপর আপনার বিশ্বাস অটুট। যেকোনো জটিল পরিস্থিতি নিজের বুদ্ধিতে সামাল দেওয়ার চেষ্টা করেন।
আপনি লক্ষ্য স্থির করায় মনোযোগী। কোনো বিষয়ে একবার আগ্রহী হলে তার শেষ দেখেই ছাড়েন। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আপনি হাল ছাড়েন না।
আপনি একই সাথে মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করতে খুব একটা পছন্দ করেন না। যেকোনো একটি নির্দিষ্ট কাজের ওপর পুরো মনোযোগ দিতে ভালোবাসেন।
যদি মনে হয় মানুষটি দূরে চলে যাচ্ছে
ছবিটি দেখে যদি আপনার মনে হয় মানুষটি পেছন ফিরে আপনার থেকে দূরে কোথাও ছুটে চলে যাচ্ছে, তবে আপনার চিন্তাভাবনা মূলত ‘নারীঘেঁষা’। এই ঘরানার মানুষের মধ্যে অবচেতন মনের বৈশিষ্ট্যের মধ্যে বিশ্লেষণাত্মক ও দূরদর্শী চিন্তা লক্ষ্য করা যায়।
আপনি যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পারিপার্শ্বিক সব কিছু খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন। কোনো তাড়াহুড়ো করেন না।
শিল্পকলা বা যেকোনো ধরনের ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে আপনার প্রতিভা অসাধারণ ও প্রশংসনীয়।
আপনি অত্যন্ত দক্ষতার সাথে একসাথে একাধিক কাজ নিখুঁতভাবে সামলে নিতে পারেন।
আপনার স্মৃতিশক্তি অসাধারণ। ছোটখাটো কোনো বিষয় আপনি সহজে ভুলেন না। পাশাপাশি এদের ষষ্ঠ ইন্দ্রিয় বা ‘গাট ফিলিং’ খুব ধারালো হয়, যা জীবনের নানা মোড়ে এদের সঠিক পথ দেখায়।