মশা তাড়াতে ঘরে রাখুন ৬ গাছ
তুলসি, লেমনগ্রাস, পুদিনা, ল্যাভেন্ডার, গাঁদা ও রোজমেরি: কয়েল ছাড়াই মশা-মাছি কমানোর উপায়
ফিচার ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি: সংগৃহীত
গরম পড়তেই রাজধানীসহ সারা দেশে মশা-মাছির উপদ্রব বেড়েছে। মশা তাড়াতে অনেকে কয়েল বা রাসায়নিক স্প্রে ব্যবহার করেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু ও শ্বাসকষ্টের রোগীদের জন্য এতে দীর্ঘমেয়াদি ঝুঁকি থাকে। বিকল্প হিসেবে ঘরে ছয়টি গাছ রাখা যেতে পারে।
১. তুলসি
তুলসি ঔষধি গাছ, আবার প্রাকৃতিক মশা নিরোধকও। এতে থাকা ইউজিনল মশা দূরে রাখতে সাহায্য করে। জানালার পাশে একটি তুলসি গাছ রাখলে মশার প্রবেশ অনেকটা কমে।
২. লেমনগ্রাস
লেমনগ্রাসে সিট্রোনেলা তেল থাকে, যা মশা তাড়ানোর বাণিজ্যিক স্প্রেতেও ব্যবহার হয়। এর লেবুর মতো ঘ্রাণ মশা ও মাছিকে দূরে রাখে। বারান্দা বা ঘরের কোণে সহজেই এটি লাগানো যায়।
৩. পুদিনা
পুদিনা পাতার কড়া মেন্থলের ঘ্রাণ মশা ও মাছি সহ্য করতে পারে না। জানালার পাশে ছোট টবে পুদিনা রাখলে ঘর মশামুক্ত থাকে। এটি রান্না ও শরবতেও কাজে লাগে।
৪. ল্যাভেন্ডার
ল্যাভেন্ডারের সুগন্ধ মন ভালো করলেও মশার কাছে বিরক্তিকর। এতে থাকা লিনালুল মশা তাড়াতে কার্যকর। এটি ঘরের সৌন্দর্য বাড়ায় এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে।
৫. গাঁদা ফুল
গাঁদা ফুলে থাকা পাইরেথ্রাম মশা ও অন্যান্য পোকামাকড় দূরে রাখে। ঘরের প্রবেশপথ বা বারান্দায় গাঁদা গাছ রাখলে পোকামাকড় কম ঢোকে।
৬. রোজমেরি
রোজমেরি সুগন্ধি ভেষজ গাছ। এর ডালের ঘ্রাণ মশা তাড়াতে কার্যকর। ঘরে বা বাগানে রাখলে মশার উপদ্রব থেকে রেহাই পাওয়া সম্ভব।
প্রাকৃতিক উপায় কেন ভালো
কয়েল বা রাসায়নিক স্প্রে সাময়িক সমাধান দিলেও ঘরের বাতাস দূষিত করে। অন্যদিকে এই গাছগুলো বাতাস পরিশোধন করে এবং ঘরে অক্সিজেন বাড়ায়।
গাছগুলো এমন জায়গায় রাখুন, যেখানে পর্যাপ্ত আলো-বাতাস আসে। নিয়মিত পানি দিন এবং মরা পাতা পরিষ্কার করুন। তাহলে গাছ দীর্ঘদিন টিকবে।