EN ☀️
×

Follow Us

ফিচার

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক মোবারক আজাদের নতুন দুই বই

বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশের টাঙ্গন প্রকাশের ৫১৮ নম্বর স্টলে বই দুটি পাওয়া যাচ্ছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক মোবারক আজাদের নতুন দুই বই

ছবি: সংগৃহীত

অ অ

অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে সাংবাদিক মোবারক আজাদের নতুন দুটি বই। এর মধ্যে একটি গল্পগ্রন্থ ‘জিডিতে লেখা প্রেম’ এবং অন্যটি কাব্যগ্রন্থ ‘নীরব আলো’। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশের টাঙ্গন প্রকাশের ৫১৮ নম্বর স্টলে বই দুটি পাওয়া যাচ্ছে।

জিডিতে লেখা প্রেম বইটিতে শহরের অন্ধকার গলি থেকে গ্রামের নিঃশব্দ বিকেল, মফস্বলের চাপা কান্না থেকে মানুষের গোপন অপরাধ, সমাজের মুখোশ থেকে জীবনের অজানা বাঁক সব মিলিয়ে এক ভিন্ন স্বাদের গল্প রয়েছে। যেখানে ক্রাইম আছে, সমাজের কঠিন বাস্তবতার কথা আছে, ভালোবাসার আলো আছে, আবার নৈতিকতার সীমা ভাঙা সম্পর্কে ঝড়ও আছে। মানুষের ভেতরের লড়াই, স্বপ্ন, পতন আর পুর্নজন্ম- সবকিছু ধরার চেষ্টা করা হয়েছে এই বইয়ের ১৫টি আলাদা আলাদা গল্পের বুননে।

অন্যদিকে নীরব আলো কাব্যগ্রন্থে নিয়ন আলোর নীলচে অন্ধকারে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে সমাজ নাম ধরে ডাকে না, ডাকে পেশা ধরে। ভাঙা এক মানুষের জীবনে সে এসেছিল আশ্রয় হয়ে, আলো হয়ে। এ গল্প প্রচলিত ভালোবাসার নয়। এ গল্প মানবিকতার; যে অন্ধকারের মানুষ বলে চিহ্নিত, সেই মানুষটিই চিনিয়ে দেয় ভেতরের আলো।

এটি এমন এক সম্পর্কের কথা বলে- ভাঙা জীবনের এক নীরব আশ্রয়। যার কোনো সামাজিক স্বীকৃতি নেই, কিন্তু আছে গভীরতম সত্য। এই কাব্যগ্রন্থ শুধু নীরব আলোর অনুভূতি নয়, এটি এক দীর্ঘ যাত্রা ‘নীরব আলো’ থেকে দুই আকাশ পর্যন্ত, ‘মুহূর্ত থেকে হাজার বছর পর্যন্ত। এখানে প্রেম, বিরহ, আলো-অন্ধকার, নীরব অপেক্ষা, বাস্তবতা, দ্বিধা ও না পরিস্থিতির সংকট- এসব বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।  

মোবারক আজাদ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতাসহ এক দশক ধরে সাংবাদিকতায় যুক্ত। বর্তমানে তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সিনিয়র রিপোর্টার (ক্রাইম) হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন