EN ☀️
×

Follow Us

বিনোদন

জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন, বাড়ছে জল্পনা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন, বাড়ছে জল্পনা

বলিউড অভিনেতা হৃতিক রোশন

অ অ

হলিউডের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের পরবর্তী সিনেমা ঘিরে নানা আলোচনা চলছে। এবার সম্ভাব্য বন্ড হিসেবে আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে জল্পনা বাড়ছে।

পর্দায় হৃতিকের ব্যক্তিত্ব, স্টাইল, শারীরিক গঠন ও অ্যাকশন দৃশ্যে সাবলীলতা—সব মিলিয়ে তাঁকে পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখতে চান অনেক ভক্ত। তবে এখন পর্যন্ত বন্ডের চরিত্রে তাঁর অভিনয়ের কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের ফিল্ম গালায় অংশ নেন হৃতিক। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান এবং ‘ডিউন’ সিনেমার পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে ছবি তোলার মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

এই আলোচনার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। পরবর্তী জেমস বন্ড সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ডেনিস ভিলনভ। ফলে একই অনুষ্ঠানে তাঁর সঙ্গে হৃতিকের উপস্থিতি ঘিরে অনুরাগীদের মধ্যে নতুন করে সম্ভাবনার কথা উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হৃতিককে জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দেওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ মনে করছেন, ডেনিস ভিলনভের পরিচালনায় হৃতিককে ০০৭ চরিত্রে দেখা গেলে তা দর্শকদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে।


তবে হৃতিক ও ডেনিস ভিলনভের মধ্যে জেমস বন্ডের চরিত্র নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি এই চরিত্রে হৃতিকের অভিনয়ের সম্ভাবনা নিয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সব মিলিয়ে আপাতত ভক্তদের কল্পনা ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ বিষয়টি। তবে সত্যিই যদি জেমস বন্ডের চরিত্রে কোনো বলিউড অভিনেতাকে দেখা যায়, তাহলে সেই তালিকায় হৃতিক রোশনের নাম যে আলোচনায় থাকবে, তা বলাই যায়।

আরও পড়ুন