উৎসবের দিনে প্রথমবার সন্তানের ছবি প্রকাশ করলো ভিকি-ক্যাটরিনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
ইনস্টাগ্রামে ছেলে বিহানের ছবি প্রথমবারের মতো প্রকাশ করেছেন ভিকি-ক্যাটরিনা। ছবি: ইন্ডিয়া টুডে
ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল দীপাবলি উপলক্ষে ভক্তদের জন্য এক সুন্দর উপহার দিয়েছেন। জন্মের পর থেকে গণমাধ্যম থেকে আড়াল থাকার পর তাদের ছেলে বিহান কৌশলের সঙ্গে পারিবারিক মুহুর্ত প্রকাশ করেছেন ভি-ক্যাট দম্পতি।
গত ৭ নভেম্বর ছোট্ট বিহানের প্রথম জন্মদিনের ঠিক একদিন পর শেয়ার করা এই ছবিতে তাদের তিনজনকে ম্যাচিং উৎসবের পোশাকে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবিতে দেখা গেছে, তারা তিনজনের পরিবার হিসেবে তাদের প্রথম দীপাবলি উদযাপন করছেন।
রবিবার (৮ নভেম্বর) ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে ক্যাটরিনা ক্যাপশনে লিখেছেন, আমাদের এখন পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো এবং সুখের শুভেচ্ছা।
আর এই ছবিতে দুজনের মধ্যমণি ছোট্ট বিহান। ক্রিম রঙের কুর্তা-পায়জামা এবং হলুদ রঙের প্রিন্টেড নেহরু জ্যাকেট পরা বিহান তার বাবা-মায়ের মাঝে দাঁড়িয়ে এক হাত তুলে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে।
উজ্জ্বল হলুদ রঙের এমব্রয়ডারি করা পোশাক পরে পাশে বসা ক্যাটরিনা হাসিমুখে তাকে জড়িয়ে ধরে তাকিয়ে আছেন। অন্যদিকে, ক্রিম রঙের এমব্রয়ডারি করা কুর্তা পরা ভিকি তার ছেলের পাশে বসে আলতো করে তার কোমরে হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন।
২০২৫ সালের ৭ নভেম্বর ক্যাটরিনা এবং ভিকি তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছিলেন। সন্তানের জন্মের কয়েক মাস পর, ২০২৬ সালের জানুয়ারিতে এই তারকা দম্পতি অবশেষে তাদের ছেলের নাম বিহান কৌশল হিসেবে তাকে পরিচয় করিয়ে দেন।
কাজের ক্ষেত্রে, ক্যাটরিনাকে শেষবার শ্রীরাম রাঘবনের 'মেরি ক্রিসমাস' সিনেমায় বিজয় সেতুপতির সাথে দেখা গিয়েছিল।
অন্যদিকে, ভিকির হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির 'লাভ অ্যান্ড ওয়ার'। যেখানে তার সহ অভিনেতা রয়েছেন রণবীর কাপুর এবং অভিনেত্রী আলিয়া ভাটও। সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি বর্তমানে 'মহাবতার' সিনেমার শুটিং করছেন।