EN ☀️
×

Follow Us

বিনোদন

দক্ষিণ আমেরিকা মাতিয়ে সফর শেষ করল বিটিএস

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

দক্ষিণ আমেরিকা মাতিয়ে সফর শেষ করল বিটিএস

সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে পারফর্ম করছে বিটিএস।

অ অ

কে-পপ ব্যান্ড বিটিএস তাদের ‘অ্যারিরাং’ ওয়ার্ল্ড ট্যুরের দক্ষিণ আমেরিকা পর্ব শেষ করেছে। পাঁচটি শহরে ১৪টি কনসার্টে মোট ৮ লাখ ৫৩ হাজার দর্শক উপস্থিত ছিলেন। ব্যান্ডটির এজেন্সি বিগ হিট মিউজিকের বরাতে দ্য কোরিয়া টাইমস এ তথ্য জানিয়েছে। সব কনসার্টের টিকিট আগেই বিক্রি হয়ে যায়।

গত ২৮, ৩০ ও ৩১ অক্টোবর ব্রাজিলের সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে তিনটি কনসার্টের মধ্য দিয়ে এই পর্ব শেষ হয়। সফরটি শুরু হয়েছিল ২ অক্টোবর কলম্বিয়ার বোগোতা থেকে। এরপর দলটি পেরুর লিমা, চিলির সান্তিয়াগো ও আর্জেন্টিনার বুয়েনস এইরেস ঘুরে ব্রাজিলে পৌঁছায়।

কনসার্টে নতুন অ্যালবাম ‘অ্যারিরাং’-এর গানের পাশাপাশি ‘ফেক লাভ’, ‘নট টুডে’, ‘মাইক ড্রপ’, ‘ফায়ার’, ‘আইডল’, ‘বাটার’ ও ‘ডাইনামাইট’ পরিবেশন করেন সদস্যরা। ব্রাজিলের ফুটবল জার্সি পরে মঞ্চে ওঠেন তাঁরা। জিন ও আরএমের মাথায় ছিল আদিবাসীদের ঐতিহ্যবাহী পালকের মুকুট।

সাও পাওলোর শেষ কনসার্টে ভক্তদের কৃতজ্ঞতা জানান জে-হোপ। তিনি বলেন, দক্ষিণ আমেরিকা তাঁদের সবচেয়ে প্রতীক্ষিত সফরগুলোর একটি ছিল। ভক্তরা প্রত্যাশার চেয়েও বেশি ভালোবাসা দিয়েছেন। জিমিন বলেন, এত দিন অপেক্ষার জন্য ধন্যবাদ; এই সফর দারুণ স্মৃতি হয়ে থাকবে। আবার ফেরার আগ্রহের কথাও জানান সদস্যরা।

কলম্বিয়া ও আর্জেন্টিনায় এটিই ছিল বিটিএসের প্রথম পূর্ণাঙ্গ কনসার্ট। চিলিতে ৯ বছর ও ব্রাজিলে ৭ বছর পর মঞ্চে ফিরল দলটি। বোগোতা ও বুয়েনস এইরেস তাদের সম্মানিত অতিথি ঘোষণা করে। সান্তিয়াগোতে সাময়িকভাবে একটি সড়কের নাম রাখা হয় ‘অ্যাভেনিদা বিটিএস’। বিভিন্ন স্থাপনা আলোকিত করা হয় দলের প্রতীকী রং বেগুনিতে।

এবার এশিয়া ও ওশেনিয়া পর্ব। ১৯ নভেম্বর তাইওয়ানের কাওশিয়ুংয়ে শুরু হবে এশিয়া পর্ব। এরপর ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও জাকার্তায় কনসার্ট হবে। আগামী বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় পারফর্ম করার কথা রয়েছে।

এ বছরের এপ্রিলে শুরু হওয়া এই বিশ্ব সফরে ৩৪টি শহরে মোট ৮৮টি কনসার্ট হওয়ার কথা। ২০২২ সালে লাস ভেগাসের শোর পর সদস্যরা বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যাওয়ায় দলগত পারফরম্যান্সে দীর্ঘ বিরতি পড়ে।

আরও পড়ুন