EN ☀️
×

Follow Us

বিনোদন

আইয়ুব বাচ্চুকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি

টরন্টোতে জমকালো আয়োজনে উন্মোচিত দুই নতুন মিউজিক ভিডিও

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

টরন্টোতে জমকালো আয়োজনে উন্মোচিত দুই নতুন মিউজিক ভিডিও

‘কফি আর তুমি’ মিউজিক ভিডিওর পোস্টার।

অ অ

কানাডার টরন্টোর স্কারবোরোতে অবস্থিত ‘সাতকরা ফাইন ফুড’-এ আয়োজিত এক আনন্দঘন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে নোভেল ও তার ব্যান্ড অভিযাত্রিক এর দুটি নতুন মিউজিক ভিডিও ‘কফি আর তুমি’ এবং ‘মিউজিশিয়ান লাইফ’।

গত ২৫ অক্টোবর স্থানীয় সংগীতাঙ্গনের স্বনামধন্য শিল্পী, সংবাদকর্মী, আয়োজক, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক তারার মেলায় পরিণত হয়।

উন্মোচিত দুটি মিউজিক ভিডিওর মধ্যে অভিযাত্রিক এর ‘মিউজিশিয়ান লাইফ’ গানটি বাংলা রক মিউজিকের কিংবদন্তি প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি এক গভীর ও ভাবগম্ভীর শ্রদ্ধাঞ্জলি হিসেবে উৎসর্গ করা হয়েছে। ২০১৮ সালের অক্টোবর মাসে প্রয়াণ হয় এই মহান শিল্পীর।


অন্যদিকে ব্যান্ডের ভোকাল নোভেলের নিজস্ব রোমান্টিক ঘরানার মিউজিক ভিডিও ‘কফি আর তুমি’ উপস্থিত দর্শকদের হৃদয় জয় করে নেয়।

কফি অ্যান্ড ইউ গানটির গীতিকার, সুরকার ও অসাধারণ সংগীত পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ। ভিডিওটিতে অনবদ্য অভিনয় ও প্রাণবন্ত রসায়ন ফুটিয়ে তুলেছেন সৈয়দ নওশাদ ইমাম আবীর এবং সিমরান রানধাওয়া।

ব্যান্ড ‘অভিযাত্রিক’- এর সদস্য তাহমিদ সোহেল, শামস আরেফিন এবং অয়ন এই ট্রিবিউট গানটিতে তাদের সর্বোচ্চ আবেগ ও শ্রম ঢেলে দিয়েছেন।

দুটি মিউজিক ভিডিওরই দৃষ্টিনন্দন পরিচালনা ও চিত্রগ্রহণ করেছেন এস এইচ পলাশ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আসমা হক। আয়োজনের সার্বিক সহযোগিতায় এবং ভেন্যু স্পন্সর হিসেবে ছিল ‘সাতকরা ফাইন ফুড’ ও তানজিনা চৌধুরী। পাশাপাশি পৃষ্ঠপোষকতা করেছেন রিয়েলটর ওয়ালিউল হাসান এবং রিয়েলটর আকমল সরকার। সাউন্ড পরিচালনায় ছিলেন “ড্যানফোরথ সাউন্ড”।

ভিডিও উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত টরন্টোর স্থানীয় বাংলা সংগীতশিল্পীরা এক খোলামেলা ও প্রাণবন্ত ‘ওপেন-মাইক জ্যাম’ সেশনে অংশ নেন, যা পুরো আয়োজনে এক বিশেষ মাত্রা যোগ করে।

প্রকাশিত দুটি মিউজিক ভিডিও এখন ইউটিউবে দেখা যাবে।

আরও পড়ুন