EN ☀️
×

Follow Us

বিনোদন

জীবনসঙ্গী হিসেবে যেমন পুরুষ চান সাই পল্লবী, থাকতে হবে রান্নার দক্ষতাও

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম

জীবনসঙ্গী হিসেবে যেমন পুরুষ চান সাই পল্লবী, থাকতে হবে রান্নার দক্ষতাও
অ অ

মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। এরই মধ্যে জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-তে হাজির হয়ে নিজের জীবনসঙ্গী সম্পর্কে পছন্দ-অপছন্দের কথা জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানটির সঞ্চালক অমিতাভ বচ্চন সাই পল্লবীর কাছে জানতে চান, জীবনসঙ্গী হিসেবে একজন পুরুষের মধ্যে কী ধরনের গুণ থাকা প্রয়োজন। জবাবে অভিনেত্রী জানান, তার হবু জীবনসঙ্গীকে সবার আগে ভালো মানুষ হতে হবে। পাশাপাশি তাঁকে আত্মকেন্দ্রিক না হয়ে আত্মসমালোচনার মানসিকতা সম্পন্ন হতে হবে।

সাই পল্লবীর মতে, একজন মানুষের নিজের কাজ ও আচরণ পর্যালোচনা করার সক্ষমতা থাকা জরুরি। ভুল করলে তা স্বীকার করার পাশাপাশি সংশোধনের মানসিকতাও থাকতে হবে। নিজের ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা থাকা উচিত নয়।

জীবনসঙ্গীর এসব গুণের কথা বলার পাশাপাশি মজার একটি শর্তও জুড়ে দিয়েছেন অভিনেত্রী। তার মতে, হবু সঙ্গী যদি ভালো রান্না করতে পারেন, তাহলে সেটি হবে বাড়তি আকর্ষণ।

গম্ভীর আলোচনার একপর্যায়ে হাসিমুখে রান্নার প্রসঙ্গটি তোলেন সাই পল্লবী। তার কথায় স্পষ্ট, জীবনসঙ্গীর ভালো মানুষ হওয়ার পাশাপাশি রান্নার দক্ষতাও তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

উল্লেখ্য, নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পর্ব ১’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন