EN ☀️
×

Follow Us

বিনোদন

সুফি সুর আর মোগল খাবারে আইসিসিবিতে ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

সুফি সংগীতের আবহে মোগল আমলের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজনটির প্রথম পর্ব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ এএম

সুফি সুর আর মোগল খাবারে আইসিসিবিতে ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

ফাইল ছবি

অ অ

রাজধানীর ব্যস্ততা থেকে কয়েক ঘণ্টার স্বস্তি দিতে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’।

শুক্রবার (৩০ অক্টোবর) সুফি সংগীতের আবহে মোগল আমলের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজনটির প্রথম পর্ব।

সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই ছুটির দিনে ব্যস্ত হয়ে ওঠে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। পাশের ৩০০ ফুট সড়কের যানজট, গাড়ির হর্ন আর মানুষের ব্যস্ততার বিপরীতে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে তৈরি হয় ভিন্ন এক পরিবেশ।

রেস্টুরেন্টে প্রবেশ করতেই শোনা যায় মৃদু সুফি সংগীত। সেই সুরের আবহে অতিথিদের টেবিলে পরিবেশন করা হয় মোগল আমলের ঐতিহ্যবাহী রেসিপিতে তৈরি নানা খাবার। মোগল পোশাকে খাবার পরিবেশন করেন ওয়েটাররা। সংগীত, খাবার ও পরিবেশ—সব মিলিয়ে অতিথিদের জন্য তৈরি হয় ভিন্নধর্মী অভিজ্ঞতা।

শুক্রবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলে ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর প্রথম পর্ব। ‘সুফি মিউজিক এডিশন’ নামের এই আয়োজনে পরিবার ও বন্ধুদের নিয়ে অংশ নেন সংগীতপ্রেমী ও ভোজনরসিকরা।


আয়োজকদের ভাষ্য, মোগল খাবারের সঙ্গে বাংলার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাই এই আয়োজনের মধ্য দিয়ে শুধু ঐতিহ্যবাহী খাবার পরিবেশন নয়, সংগীতের সঙ্গে মিশিয়ে মোগল রন্ধনশৈলীর ইতিহাস ও সংস্কৃতিও তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

আট সপ্তাহের সুর ও স্বাদের আয়োজন

শুক্রবারের সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শুক্রবার থাকবে সংগীতের ভিন্ন ধারা ও পরিবেশনা।

সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর রবীন্দ্রসংগীত, ১৩ নভেম্বর নব্বইয়ের দশকের হিন্দি গান, ২০ নভেম্বর নজরুলগীতি, ২৭ নভেম্বর কালজয়ী বাংলা গান, ৪ ডিসেম্বর পিয়ানো ও কণ্ঠসংগীত, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর লোকসংগীত পরিবেশিত হবে।

আরও পড়ুন