আজ সুফি মিউজিক এডিশন দিয়ে শুরু
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম
রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট। ছবি: সংগৃহীত
রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হচ্ছে ৮ সপ্তাহব্যাপী সংগীত উৎসব গ্র্যান্ড মিউজিক্যাল নাইটের জমকালো প্রথম পর্ব ‘সুফি মিউজিক এডিশন’।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্ট প্রাঙ্গণে মুঘল আমলের আভিজাত্য, খাঁটি স্বাদের রাজকীয় খাবার এবং মনোমুগ্ধকর সুফি সুরের মূর্ছনায় এই অনন্য আয়োজন উপভোগ করতে পারবেন অতিথিরা।
ঐতিহ্যবাহী সুফি গানের লাইভ পরিবেশনার পাশাপাশি অতিথিরা উপভোগ করতে পারবেন মুঘল আমলের ঐতিহ্যবাহী রেসিপিতে প্রস্তুত করা সুস্বাদু সব খাবার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সুফি নাইট দিয়ে যাত্রা শুরু হলেও এই আনন্দময় সংগীত উৎসবটি আগামী ১৮ই ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার ধারাবাহিকভাবে চলবে।
পরবর্তী ইভেন্ট শিডিউল:
৬ নভেম্বর: রবীন্দ্র সংগীত
১৩ নভেম্বর: ৯০-এর দশকের হিন্দি গান
২০ নভেম্বর: নজরুল গীতি
২৭ নভেম্বর: কালজয়ী বাংলা গান
৪ ডিসেম্বর: পিয়ানো ও ভোকাল
১১ ডিসেম্বর: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত
১৮ ডিসেম্বর: লোকসংগীত / ফোক
এই বিশেষ সুরের সন্ধ্যায় অংশ নিতে এবং অগ্রিম টেবিল বুকিং করা যাবে 01969999866, 01991197719 নম্বরে।