EN ☀️
×

Follow Us

বিনোদন

নতুন ফটোশুটে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৩ এএম

নতুন ফটোশুটে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান

জয়া আহসান। ছবি: সংগৃহীত

অ অ

অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা ও সৌন্দর্যেও ভক্তদের মুগ্ধ করেন জয়া আহসান। এবার গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করে জয়া ক্যাপশনে লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’


ছবিতে খোলা চুল ও নরম সাজে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে দেখা গেছে তাকে। কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। স্যাটিনের পোশাক ও স্বাভাবিক অভিব্যক্তিতে ফুটে উঠেছে তার স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা।

ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তরা জয়ার সৌন্দর্যের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’

আরও পড়ুন