EN ☀️
×

Follow Us

বিনোদন

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন

ডেইলি সান রির্পোট, ঠাকুরগাঁও

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন “শাপলা নাট্য গোষ্ঠী’র আয়োজনে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা শুরু হয়েছে।

অ অ

“নাটক মনুষ্যত্ব ও বিবেককে শাণিত  করে” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন নাট্যকর্মী সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন “শাপলা নাট্য গোষ্ঠী’র আয়োজনে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবের “আনিসুল হক” মিলনায়তনে এই কর্মশালা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার প্রবীণ শিক্ষাবিদ ও নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক মনতোষ কুমার দে।

এসময় তিনি সকলকে মোবাইলে অনলাইনে অযথা সময় নষ্ট না করে আলোকিত মানবিক জীবন গড়তে নাটক বা সাংস্কৃতিক বা ক্রীড়া চর্চা বা পাঠ্যাভাসে নিজেদের সম্পৃক্ত করার আহবান জানান।

কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে ঢাকা আরণ্যক নাট্য দলের সিনিয়র নাট্য শিল্পী ও মিউজিক ডিরেক্টর পরিমল মজুমদার এ  নাটকের মঞ্চে ও ব্যক্তি জীবনে নিজেদের উপযুক্ত ভাবে উপস্থাপন করতে প্রয়োজনীয় বিষয়ে ধারণা প্রদান করছেন।

এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ও নাট্য ব্যক্তিত্ব ফজলে এলাহী মুকুট চৌধুরী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক, সাংবাদিক  এস, এম জসিম।

উন্মুক্ত এ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র-ছাত্রী ও অন্যান্য পেশাজীবীসহ ৫০ জন কর্মশালায় অংশ নিচ্ছেন।

এর সমাপনী দিনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইস্রাফিল শাহিন প্রশিক্ষণ ও সনদ প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেছেন। 

আরও পড়ুন