ছবি: সংগৃহীত
মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় তাঁর গাড়িচালকসহ দুজন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিওতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষে হামলার দায় স্বীকারের দাবি করা হয়েছে। তবে অডিওটির সত্যতা নিশ্চিত হয়নি।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ভাইরাল ভিডিওতে পাঁচটি গুলি ছোড়ার দৃশ্য দেখা গেছে। এ সময় এক হামলাকারীর বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় ষষ্ঠ গুলিটি ছোড়া হয়নি। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
হামলার পর ছড়িয়ে পড়া একটি অডিওতে অনিল পণ্ডিত পরিচয়ে এক ব্যক্তি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষে দায় স্বীকার করেন বলে দাবি করা হয়েছে। অডিওতে বলা হয়, টাইগার শ্রফ তাদের কথা না শোনায় এবং সালমান খানের সঙ্গে কাজ করায় তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদের হত্যার হুমকিও দেওয়া হয়। তবে অডিওটির সত্যতা ও দাবির বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
টাইগার শ্রফ ও সালমান খান পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় না করলেও তাঁদের মধ্যে পেশাগত ও পারিবারিক যোগাযোগ রয়েছে। সালমানের পরামর্শেই টাইগার বলিউডে অভিষেকের সুযোগ পেয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় খুন হন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকী। ওই হত্যাকাণ্ডের দায়ও লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়। গুলিবিদ্ধ ২