EN ☀️
×

Follow Us

বিনোদন

ফকির লালন শাহের স্মরণে ৩দিন ব্যাপি লালন স্মরণোৎসব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম

ফকির লালন শাহের স্মরণে ৩দিন ব্যাপি লালন স্মরণোৎসব

ছবি: সংগৃহীত

অ অ

মানবতাবাদী সাধক ফকির লালন শাহের স্মরণে শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘লালন স্মরণানুষ্ঠান’ অনুষ্ঠিত হবে।

বাউলসম্রাটের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ আয়োজন করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত বিভাগীয় ও জেলা পর্যায়ে চলবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নানা অনুষ্ঠান আয়োজন।

 ২০২৫ সালের ২৮ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রতি বছর ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ওই বছর থেকেই জাতীয় পর্যায়ে লালন উৎসব উদযাপন শুরু হয়।

শিল্পকলা একাডেমির লালন স্মরণানুষ্ঠানের আলোচনা পর্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন শিল্পী ও গবেষক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্ম সচিব ও মহাপরিচালক মোহা. হারুন-অর-রশীদ। আলোচনাসভা শেষে থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উপলক্ষে লালনের নিজ গ্রাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব।

লালনের মানবতাবাদী দর্শন ও জাত-পাত ভেদে ধর্মের বিভেদ অতিক্রম করা গান ও পংক্তিমালা বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। তাঁর ‘মিলন হবে কত দিনে’, ‘জাত গেলো, জাত গেলো’,  ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’ এ গানগুলো মরমী ভাবধারার, দেহতত্ত্ব ও আধ্যাত্মিকতায় ঈশ্বর সন্ধান প্রকাশ পায়।

১৮৯০ সালের ১৭ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন লালন শাহ।

আরও পড়ুন