EN ☀️
×

Follow Us

বিনোদন

অভিনেত্রী চমক ফের বিয়ে করলেন!

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম

অভিনেত্রী চমক ফের বিয়ে করলেন!

অভিনেত্রী চমকের ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত।

অ অ

ফের কী বিয়ে করলেন চমক? অভিনেত্রী ও আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমকের এমন ক্যাপশন দেখে এবারও চমকে উঠেছেন ভক্ত ও অনুরাগীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আকর্ষণীয় ও চমকজাগানো পোস্ট দিয়ে সরব থাকেন এ অভিনেত্রী। এবারও তাই হলো। অভিনেতা আরেফিন শুভর সাথে ছবি দিয়ে তিনি ক্যাপশনে লিখেন, ‘আবারও বিয়ে করে ফেললেন রুকাইয়া জাহান চমক!’। 

এ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা, আলোচনা। তবে ছবির পেছনে রয়েছে অন্য এক গল্প।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, একটি সুসজ্জিত হোটেলকক্ষে আরিফিন শুভর সঙ্গে সময় কাটাচ্ছেন চমক। একটি ছবিতে দুজনকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হতে দেখা যায়। আরেকটি ছবিতে চমককে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছেন শুভ।

দুজনের এমন প্রাণবন্ত মুহূর্ত দেখে ভক্তদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, তবে কী নতুন কোনো চরিত্রে পর্দার রসায়নে দেখা যাবে দুজনকে?

বিষয়টি নিয়ে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’ এ বিষয়ে মুখে কুলুপ এঁটে আরিফিন শুভ।

তাই রহস্যের জট খুলতে অপেক্ষা করতে হবে ভক্তদের।

আরও পড়ুন