EN ☀️
×

Follow Us

বিনোদন

দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয়তা পেল এআই দিয়ে তৈরি গান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম

দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয়তা পেল এআই দিয়ে তৈরি গান

ছবি: সংগৃহীত

অ অ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি গান দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গানের তালিকায় স্থান করে নিয়েছে। গানটি তৈরির ক্ষেত্রে মানুষের ভূমিকা এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে দেশটির সংগীতাঙ্গনে নতুন করে স্বত্ব বা কপিরাইট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

‘দ্য কোরিয়া হেরাল্ড’-এর তথ্য অনুযায়ী, মেওমুরু নামের এক নির্মাতার ‘দ্য অ্যাডাল্ট আই ড্রিমড অব’ শিরোনামের গানটি বুধবার স্থানীয় সংগীত প্ল্যাটফর্ম মেলনের ‘টপ ১০০’ তালিকার তিন নম্বরে ওঠে। গত জুনে প্রকাশিত এই গানটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের শর্ট ভিডিওতে ব্যবহারের মাধ্যমে জনপ্রিয়তা পায়।

গানটিতে ব্যবহৃত কণ্ঠটি কোনো মানুষের নয়, বরং ‘শুনো’ নামক এআই প্রযুক্তির সাহায্যে তৈরি। তবে গানের মূল কথা মেওমুরুর নিজের লেখা এবং পুরো পরিকল্পনা ও নির্দেশনার দায়িত্বে তিনি নিজেই ছিলেন। তিনি জানান, প্রযুক্তি কেবল তাঁর কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার বাদ্যযন্ত্র হিসেবে কাজ করেছে।

এর আগে ‘জোসন হিপহপ’ ব্যান্ডের ‘ফরেস্ট অব দ্য হার্ট’ নামের আরেকটি এআই-সহায়তায় তৈরি গান এই তালিকার ৮৯তম স্থানে ছিল। মানব সৃষ্ট কাজের কপিরাইট সুরক্ষার আইন থাকলেও এআইয়ের স্বত্ব দেওয়ার বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি দেশটির কপিরাইট সমিতি।

আরও পড়ুন