EN ☀️
×

Follow Us

বিনোদন

প্রীতম-শেহতাজের সংসারে কেন ভাঙন, জানালেন নিজেরাই

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম

প্রীতম-শেহতাজের সংসারে কেন ভাঙন, জানালেন নিজেরাই

ছবি: সংগৃহীত

অ অ

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মুনিরা হাশেমের দাম্পত্যজীবনে ইতি ঘটছে। পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

রবিবার (৪ অক্টোবর) রাতে পৃথক ফেসবুক পোস্টে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ।

শেহতাজ তার পোস্টে জানান, পারস্পরিক সম্মতি ও ভালো বোঝাপড়ার মাধ্যমে তাদের দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তিনি লেখেন, ‘একসঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলোর জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। এখনও আমরা একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে আমরা বুঝতে পেরেছি, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই আমাদের দুজনের জন্য ভালো।’

অনেক ভেবেচিন্তেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে শেহতাজ বলেন, দুই পরিবারের সমর্থনে তারা এখন বিবাহবিচ্ছেদের পথে এগিয়ে যাচ্ছেন।

এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত বিষয়কে সম্মান করার জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন শেহতাজ। জীবনের নতুন অধ্যায় নিজেদের মতো করে সামলাতে সবার সহযোগিতা ও বোঝাপড়াও কামনা করেন তিনি।

অন্যদিকে প্রীতম তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পারস্পরিক বোঝাপড়ায় আমাদের প্রায় চার বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্রীতম বলেন, একে অপরের প্রতি তাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।

বিচ্ছেদের কারণ প্রসঙ্গে প্রীতম জানান, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।

উল্লেখ্য, প্রীতম হাসান ও শেহতাজ মুনিরা হাশেমের বিয়ে হয় ২০২২ সালের ২৮ অক্টোবর। শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

আরও পড়ুন