বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম
কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে নিয়ে ঢাকায় ফিরছিলেন বিজয় চৌধুরী। পথে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়।
পরে তাকে দ্রুত জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন।
শারীরিক অবস্থার অবনতি হলে বিজয় চৌধুরীকে প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে তার অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন