EN ☀️
×

Follow Us

বিনোদন

‘ইত্যাদি’র নতুন পর্বে কী চমক রাখছেন হানিফ সংকেত?

আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে পর্বটি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

‘ইত্যাদি’র নতুন পর্বে কী চমক রাখছেন হানিফ সংকেত?

ছবি: সংগৃহীত

অ অ

দেশের লোকজ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে নিয়মিত ধারণ করা হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে পর্বটি।

এই পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। অন্যটি জামালপুরের পরিচিতিমূলক নৃত্যগীত, যেখানে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় বাঙালি ও গারো শিল্পীরা।

নিয়মিত আয়োজনের পাশাপাশি এই পর্বে থাকছে বেশ কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে উঠে এসেছে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে গড়ে ওঠা চীনের সুঝৌ শহরের নানা চিত্র। এ ছাড়া থাকছে কাশেম টিভির রিপোর্টার ও তার নাতির প্রাণবন্ত আলাপ, এবং সামাজিক অসংগতি নিয়ে তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ।

নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, আনোয়ার শাহী, তারিক স্বপন, সুজাত শিমুল, আবু হেনা রনি, সুবর্ণা মজুমদার, সাবরিনা নিসাসহ আরও অনেকে।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

আরও পড়ুন