EN ☀️
×

Follow Us

বিনোদন

মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত: তিশা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত: তিশা

ছবি: সংগৃহীত

অ অ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন।

অভিনেত্রী বলেন, সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।


তানজিন তিশা আরও বলেন, দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এ ছাড়া বাংলাদেশে সোনার গহনা পরে চলাফেরাও নিরাপদ মনে করি না।

এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিশা।

উল্লেখ্য, দীর্ঘদিন ছোটপর্দায় কাজ করার পর এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন তানজিন তিশা। বর্তমানে শাকিব খানের বিপরীতে তাঁর অভিনীত ‘সোলজার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন