EN ☀️
×

Follow Us

বিনোদন

বিতর্কের মাঝেই ক্ষমা চাইলেন এড শিরান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

বিতর্কের মাঝেই ক্ষমা চাইলেন এড শিরান

ছবি: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টে ক্ষমা চাইলেন এড শিরান।

অ অ

চলমান আলোচনা সমালোচনার মাঝেই শেষ পর্যন্ত মুখ খুললেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। ফিলিস্তিনের পক্ষে ব্ক্তব্য দেওয়ায় মার্কিন র‍্যাপার ম্যাকলমোরকে এড শিরানের যুক্তরাষ্ট্রের চলমান ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেয়াকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু হয়। প্রতিবাদে কনসার্ট থেকে সরে দাঁড়িয়েছিল সতীর্থ গায়করাও। বিষয়টি নিয়ে সম্প্রতি কনসার্টের মঞ্চেই মুখ খুলেন শিরান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্ট করেছেন এড শিরান। দলের চার উদ্বোধনী সহশিল্পীরা সরে দাঁড়ানোয় মঞ্চে একাই গেয়েছেন তিনি। তাকে নিয়ে চলমান বির্তক নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন শিরান।  

গাজার পরিস্থিতিকে ‘বিপর্যয়’ উল্লেখ করে শিরান বলেন, ম্যাকলমোরকে বাদ দেয়ার সিদ্ধান্ত আয়োজকদের ছিল, তার নিজের নয়। তিনি বলেন, আমি কখনো রাজনৈতিক প্রচারক হতে চাইনি। কিন্তু গাজায় যে বিপর্যয় ঘটছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সেখানে প্রতিদিন যেভাবে হাজার হাজার বেসামরিক নাগরিক ও শিশুদের প্রাণ যাচ্ছে এবং পশ্চিম তীরে যে অবিচার চলছে, তা দেখে আমি আর চুপ থাকতে পারি না।

এড শিরানের এই কনসার্টের সময় স্টেডিয়ামের বাইরে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের বিক্ষোভ চলছিল। এ সময় এড শিরান বলেন, আমার কনসার্ট সবসময় সবার জন্য নিরাপদ স্থান। কোনো আয়োজক প্রতিষ্ঠান শিল্পীদের বক্তব্যে সেন্সরশিপ বসাবে এমন নীতি আমি সমর্থন করি না। ভিন্ন মতের মানুষও যেন আমার গান শুনে একসঙ্গে দাঁড়াতে পারে, সেটাই আমার চাওয়া।

প্রসঙ্গত,  ‘লুপ ট্যুর’ নামের এই বিশ্বভ্রমণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এড শিরান। কিন্তু এই ট্যুর ঘিরে তৈরি হয়েছে এক বিশাল বিতর্ক। এই ট্যুরে এড শিরানের সফরসঙ্গী ছিলেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। তার একটি একক পারফর্মে মঞ্চে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।

পরবর্তীতে আয়োজক প্রতিষ্ঠান ‘মেসিনা ট্যুরিং গ্রুপ’ ম্যাকলমোরকে সেই সফর থেকে বাদ দেয়ার ঘোষণা দেয়। এরপরই শুরু হয় সমালোচনা। ভক্তরা এর জন্য এড শিরিনকে দায়ী করেন। প্রতিবাদে কনসার্ট থেকে সরে দাঁড়ায় চার সহশিল্পী।

আরও পড়ুন