EN ☀️
×

Follow Us

বিনোদন

‘আমার আব্বা আর নেই’, সংগীতশিল্পী সালমার আবেগঘন স্ট্যাটাস

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ এএম

‘আমার আব্বা আর নেই’, সংগীতশিল্পী সালমার আবেগঘন স্ট্যাটাস
অ অ

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় বাবার মৃত্যুর খবর জানান সালমা নিজেই।

স্ট্যাটাসে সালমা লেখেন, ‘আমার আব্বা আর নেই।’

বাবার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সালমার পরিবার ও স্বজনদের মধ্যে। তবে ফজলুল হকের মৃত্যুর কারণ জানা যায়নি। তার জানাজা ও দাফন কখন ও কোথায় হবে, সে বিষয়েও পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন সালমা। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশিত হয়েছে তার। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত গানটির ভিডিওচিত্র দর্শকদের মধ্যে সাড়াও ফেলেছে।

এ ছাড়া সংগীতাঙ্গনে দীর্ঘ বিরতির পর গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি লালনগীতির রেকর্ডিং শেষ করেছেন সালমা। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

সালমা সম্প্রতি রোহান রাজের আলোচিত গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন আয়োজনেও কণ্ঠ দিয়েছেন। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গাওয়া গানটির শুটিং শেষ হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর গানটি প্রকাশের কথা ছিল।

আরও পড়ুন