EN ☀️
×

Follow Us

বিনোদন

২৯ আগস্ট ‘মনসুন বিটসে’ গাইবেন প্রীতম, থাকছে আর্টসেলও

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

২৯ আগস্ট ‘মনসুন বিটসে’ গাইবেন প্রীতম, থাকছে আর্টসেলও
অ অ

সিনেমায় প্লেব্যাক, একক ও দ্বৈত গান এবং অভিনয়—সব মিলিয়ে ব্যস্ত সময় কাটছে প্রীতম হাসানের। এর মধ্যেও মঞ্চের দর্শকদের সময় দিচ্ছেন এই কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক।

এরই ধারাবাহিকতায় এবার ‘মনসুন বিটস’ কনসার্টে অংশ নিচ্ছেন প্রীতম। আগামী ২৯ আগস্ট রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে হবে এই আয়োজন। একই মঞ্চে পারফর্ম করবে জনপ্রিয় রক-মেটাল ব্যান্ড আর্টসেল।

কনসার্টে আরও থাকছে অড সিগনেচার, রেনেসাঁস, কণ্ঠশিল্পী শিবু ও ডিজে শিমারাইয়ের পরিবেশনা।

আয়োজনটি করছে এনভায়ারো ইভেন্টস। আয়োজকেরা জানান, সংগীতপ্রেমীদের প্রত্যাশার কথা মাথায় রেখেই ‘মনসুন বিটস’-এর আয়োজন করা হয়েছে। তারকাশিল্পী ও প্রতিষ্ঠিত ব্যান্ডের পাশাপাশি বর্তমান সময়ের আলোচিত শিল্পী ও সংগীতশিল্পীদের পরিবেশনাও থাকছে।

১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকেরা নির্ধারিত মূল্যের টিকিট কিনে কনসার্টটি উপভোগ করতে পারবেন।

আয়োজকেরা বলছেন, কনসার্ট আয়োজনের তুলনামূলক খরার সময়ে ‘মনসুন বিটস’ সংগীতপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে।

সিনেমার গানের পাশাপাশি একক গানেও সাড়া ফেলেছেন প্রীতম হাসান। তাঁর সাম্প্রতিক একক গান ‘সেকেন্ড নায়ক’ বেশ আলোচিত হয়েছে। গানটির ভিডিও নির্মাণে সৃজনশীল নির্দেশনা দিয়েছেন নুহাশ হুমায়ূন। মনজুর অনিকের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে দেখা গেছে অভিনেতা মীর রাব্বি ও মালাইকা চৌধুরীকে।

গানের পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দিয়েছেন প্রীতম। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিনেমা ‘তুমি আমি শুধু’-তে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী জেফার রহমান।

আরও পড়ুন