‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫: নতুন চ্যাপ্টারে রাফসান ও সুনেহরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম
বিশ্বকাপের উত্তেজনা কাটতে না কাটতেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।
নির্মাতা কাজল আরেফিন অমির এই ধারাবাহিকের বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৪’ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে।
গত চ্যাপ্টারে ফুটবল উন্মাদনার পর এবার গল্পে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। এবারের বড় সারপ্রাইজ হিসেবে থাকছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান ‘ছোট ভাই’ এবং সুনেহরা। ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলার মাঝে তাদের উপস্থিতি গল্পে নতুন মোড় বা টুইস্ট নিয়ে আসবে বলে জানিয়েছেন নির্মাতা।
অসুস্থতা কাটিয়ে চ্যাপ্টার ১৩-তে দর্শকদের অভাবনীয় সাড়া পাওয়ার পর, দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে দ্রুত নতুন চমক নিয়ে হাজির হয়েছেন নির্মাতা অমি।চ্যাপ্টার ১৪-এর ১০৫ থেকে ১১২—এই ৮টি পর্ব বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে বঙ্গ অ্যাপ অথবা ওয়েবসাইটে দেখা যাবে।
ব্যাচেলরদের নতুন হাস্যরস, অপ্রত্যাশিত ঘটনা এবং রাফসান-সুনেহরার রসায়ন উপভোগ করতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।