EN ☀️
×

Follow Us

বিনোদন

সামাজিক মাধ্যমে ভাইরাল বিআরটিএর ওভিসি, ভিউয়ার্স ছাড়াল ৫০ লাখ

ওভিসিটি মূলত অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর বার্তা নিয়ে তৈরি করা হয়েছে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:৪৫ পিএম

সামাজিক মাধ্যমে ভাইরাল বিআরটিএর ওভিসি, ভিউয়ার্স ছাড়াল ৫০ লাখ

ছবি: সংগৃহীত

অ অ

জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ এবং রাজু অভিনীত সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক একটি ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। 

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর ফেসবুক পেজে প্রকাশের পর মাত্র ১৫ ঘণ্টায় ভিডিওটি ৫০ লাখের বেশি অর্গানিক ভিউ অর্জন করেছে।

সচেতনতামূলক এই ভিডিওটি প্রকাশের পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথম ১৫ ঘণ্টায় এটি ১০ হাজার বারের বেশি শেয়ার হয়েছে এবং ১ লাখ ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী এতে লাইক ও অন্যান্য রিঅ্যাকশন জানিয়েছেন।

ওভিসিটি মূলত অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর বার্তা নিয়ে তৈরি করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’-এর আওতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। এই প্রকল্পের মিডিয়া কন্টেন্ট নির্মাণের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

ভিডিওটি পরিচালনা করেছেন তরূণ নির্মাতা জুবায়ের মোস্তফা। এর গল্পের ভাবনা দিয়েছেন মো. নাজিম উদ্দিন মাসুম এবং চমৎকার চিত্রনাট্যটি রচনা করেছেন ওয়াহিদ আনাম।

ভিডিওটি নিয়ে দর্শকের এমন অভূতপূর্ব আগ্রহের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পরিচালক জুবায়ের মোস্তফা বলেন,

‘কাজটি করে অনেক ভালো লেগেছে। মানুষ এখন অনেক সচেতন এবং অন্যকে সচেতন করতেই তারা ভিডিওটি শেয়ার করছেন। আমাদের সবাইকে সড়ক নিরাপত্তায় দায়িত্বশীল হতে হবে।’

বিশেষজ্ঞরা মনে করছেন, সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা তৈরিতে এই ধরনের সিনেমাটিক ও আবেগঘন কনটেন্ট সাধারণ মানুষের মগজে দ্রুত কড়া নাড়ে এবং তা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম।

সরাসরি ভিডিওটি দেখতে এবং সচেতনতা তৈরিতে অংশ নিতে নিচের লিংকে ক্লিক করুন:

👉 ফেসবুক ভিডিও লিংক

আরও পড়ুন