EN ☀️
×

Follow Us

বিনোদন

পশ্চিমবঙ্গে জয়ী রুদ্রনীল, হারলেন তৃণমূলের সোহম-সায়ন্তিকা

উপনির্বাচনে জিতে রাজনীতিতে আসা সায়ন্তিকা এবার নিজের কেন্দ্রেই হারলেন বড় ব্যবধানে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৩:২৯ এএম

পশ্চিমবঙ্গে জয়ী রুদ্রনীল, হারলেন তৃণমূলের সোহম-সায়ন্তিকা

ছবি: সংগৃহীত

অ অ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে চমক দেখালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। বিজেপির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে পরাজয়ের স্বাদ পেলেন জনপ্রিয় দুই তারকা সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করেছেন রুদ্রনীল। রাজনৈতিক জীবনে বেশ নাটকীয় পথ পাড়ি দিয়েছেন এই অভিনেতা। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর তৃণমূল ঘনিষ্ঠ হন তিনি। পরবর্তীতে ২০২১ সালের আগে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। আগের নির্বাচনে পরাজিত হলেও এবার নিজের ঘাঁটি শক্ত করে জয়ের দেখা পেলেন রুদ্রনীল।

নদিয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেননি সোহম চক্রবর্তী। ভোট গণনা যত এগিয়েছে, ততই কমেছে তাঁর লিড। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ প্রায় ১০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।

অন্যদিকে উপনির্বাচনে জয়ের মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবার নিজের কেন্দ্রেই বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে প্রায় ১৬ হাজারের বেশি ভোটে হার মানতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন