EN ☀️
×

Follow Us

বিনোদন

সত্যিই কি যৌন হয়রানি করেছিলেন মহেশ ভাট, সত্যটা জানালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম

সত্যিই কি যৌন হয়রানি করেছিলেন মহেশ ভাট, সত্যটা জানালেন অভিনেত্রী
অ অ

দীর্ঘ ক্যারিয়ারে বিতর্ক পিছু ছাড়েনি বলিউড নির্মাতা মহেশ ভাটের। বিভিন্ন সময়ে বিভিন্ন নায়িকার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তবে সব বিতর্কের মধ্যে অন্যতম ছিল পাকিস্তানি অভিনেত্রী মিরার আনা যৌন নিগ্রহের অভিযোগ। প্রায় দুই দশক আগে অভিনেত্রী দাবি করেছিলেন, মহেশ ভাট তাঁকে নিগ্রহ করেছেন। কিন্তু এত বছর পর নিজের সেই অবস্থান থেকে পুরোপুরি সরে দাঁড়ালেন মিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাট পরিবারের সঙ্গে তাঁর বর্তমান সুসম্পর্কের কথা জানিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি।

২০০৫ সালে মহেশ ভাটের ‘নজর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মিরার। সেই সময় গুঞ্জন রটেছিল, মিরাকে নিয়ে মহেশ ভাট অতিরিক্ত উৎসাহী ছিলেন এবং সেই সুযোগে তাঁকে যৌন নিগ্রহ করেছিলেন। দীর্ঘ ২০ বছর পর সেই পুরোনো কাসুন্দি আবারও আলোচনায় এলো মিরার সাম্প্রতিক কিছু মন্তব্যের কারণে।

বর্তমানে নিজের নতুন ছবি ‘সাইকো’-র প্রচারণায় ব্যস্ত মিরা। সেই সুবাদে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভাট পরিবারের অন্দরমহলের গল্প শুনিয়েছেন। নিগ্রহের অভিযোগ উড়িয়ে দিয়ে মিরা বলেন, আমি যখন আলিয়াদের (ভাট) বাড়িতে যেতাম, সব সময় একটি সুখী পরিবারকে দেখেছি। আলিয়ার সঙ্গে আমার সম্পর্ক ছিল খুবই নিবিড়। আমরা এমনকি একসঙ্গে ঘুমাতামও। আলিয়া খুব বুদ্ধিমতী আর মেধাবী মেয়ে।

পুরোনো অভিযোগ অস্বীকার করে মিরা বলেন, মহেশ ভাট আমাকে মোটেও যৌন নিগ্রহ করেননি। আমাদের সম্পর্কটা আসলে বাবা আর মেয়ের মতো। তিনি আমার কাছে পিতৃতুল্য। এখনো আমাদের মধ্যে সুসম্পর্ক এবং নিয়মিত যোগাযোগ রয়েছে।

মিরার এই বয়ান পরিবর্তনের পর নেটপাড়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি তখন কেবল প্রচারের আলো পেতেই এমন গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি?

সাক্ষাৎকারে মিরা ভাট পরিবারের কাছে একটি বিশেষ অনুরোধও জানিয়েছেন। পূজা ভাটের পরিচালনায় ‘সোহরত’ নামের একটি সিনেমায় কাজ করেছিলেন তিনি। ছবিটির কাজ অর্ধেক হয়ে থমকে আছে। সেই কাজ যাতে দ্রুত শেষ করা যায়, সে বিষয়ে মহেশ ভাট ও পূজা ভাটের সহযোগিতা চেয়েছেন এই পাকিস্তানি অভিনেত্রী।

উল্লেখ্য, ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘নজর’ ছবিটিতে মিরার বিপরীতে অভিনয় করেছিলেন অস্মিত প্যাটেল। আরও ছিলেন আলী খান ও নীনা গুপ্তার মতো তারকারা।

আরও পড়ুন