EN ☀️
×

Follow Us

বিনোদন

এপস্টেইন ফাইলে নাম, মুখ খুললেন বিখ্যাত মডেল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

এপস্টেইন ফাইলে নাম, মুখ খুললেন বিখ্যাত মডেল
অ অ

বহুল আলোচিত জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিতে নিজের নাম উঠে আসা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন হলিউডের সুপারমডেল জিজি হাদিদ। তিনি জানিয়েছেন, বিষয়টি জেনে তিনি ‘অত্যন্ত ঘৃণিত ও অসুস্থতা বোধ’ করেছেন।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে এক ভক্তের মন্তব্যের জবাবে (যা পরে মুছে ফেলা হয়) জিজি বলেন, কাউকে কখনো দেখেননি, অথচ সেই ব্যক্তি আপনার সম্পর্কে এমনভাবে কথা বলছে—বিশেষ করে এই প্রেক্ষাপটে—এটা পড়া খুবই ভয়ংকর।

তিনি স্পষ্ট করে বলেন, এপস্টেইনের সঙ্গে তার কখনো কোনো পরিচয় বা যোগাযোগ ছিল না। জোর দিয়ে জানান, আমি জীবনে কখনো ওই দানবের সঙ্গে দেখা করিনি।

জিজির ধারণা, এপস্টেইন নিজের প্রভাব খাটিয়ে এবং মানুষের ক্যারিয়ার গড়ে দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের প্রভাবিত করার চেষ্টা করতেন। সে কারণে বিভিন্ন মানুষের নাম তার নথিতে উঠে এসেছে।

তবে তিনি এ-ও জানান, এত দিন এ বিষয়ে কোনো কথা বলেননি; কারণ, এতে প্রকৃত ভুক্তভোগীদের গল্প থেকে মনোযোগ সরে যেতে পারে—এমন আশঙ্কা ছিল তার।

৩০ বছর বয়সী এই সুপারমডেল নিজের পারিবারিক পটভূমি নিয়েও কথা বলেন। তিনি স্বীকার করেন, সুবিধাপ্রাপ্ত পরিবেশে বড় হলেও তার বাবা-মা তাকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছেন। ১৮ বছর বয়সের আগেই বিভিন্ন মডেলিং এজেন্সির সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং ২০১২ সালে একটি বড় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর নিজের পরিশ্রমের মাধ্যমে ক্যারিয়ার গড়ে তুলেছেন বলে জানান তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি এপস্টেইন-সংক্রান্ত বহু নথি প্রকাশ করেছে। সেখানে ২০১৫ সালের একটি ই-মেইল আদান-প্রদানে জিজি ও তার বোন বেলা হাদিদের নাম উল্লেখ করা হয়।

ওই ই-মেইলে অজ্ঞাতনামা এক ব্যক্তি হাদিদ বোনদের সাফল্য নিয়ে প্রশ্ন তুললে, তার জবাবে এপস্টেইন কিছু বিতর্কিত মন্তব্য করেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৫ সালের তদন্তের পর এপস্টেইন নাবালিকাদের যৌন ব্যবসায় জড়িত করার অভিযোগে দোষ স্বীকার করে কারাদণ্ড ভোগ করেন। পরে ২০১৯ সালে আবারও নাবালিকা পাচারের অভিযোগে অভিযুক্ত হন। বিচার শুরুর আগেই তিনি কারাগারে আত্মহত্যা করেন।

এ ঘটনায় তার সহযোগী গিলেইন ম্যাক্সওয়েল বর্তমানে নারী পাচারের দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

সূত্র: ইয়াহু নিউজ ইউকে

আরও পড়ুন