EN ☀️
×

Follow Us

বিনোদন

তাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারি না, কাকে ইঙ্গিত করলেন দীপিকা?

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জগৎ এখন একরত্তি কন্যা ‘দুয়া’কে কেন্দ্র করে

ডেইলি সান রিপোর্ট, বিানোদন

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পিএম

তাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারি না, কাকে ইঙ্গিত করলেন দীপিকা?
অ অ

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জগৎ এখন একরত্তি কন্যা ‘দুয়া’কে কেন্দ্র করে। ক্যারিয়ার ও সংসার—দুই নৌকায় পা রেখে পথচলা অনেক তারকার জন্য কঠিন হলেও, দীপিকা এই মুহূর্তে মাতৃত্বকেই দিয়েছেন সর্বোচ্চ অগ্রাধিকার। মা হওয়ার পর জীবনের প্রতিটি মুহূর্ত নতুনভাবে উপভোগ করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দীপিকার একটি পোস্ট নেটিজেনদের বেশ নজর কেড়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আমার সন্তানকে এতটাই ভালোবাসি যে চাই না অন্য কেউ তার দেখাশোনা করুক।’

সন্তানকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছেন না জানিয়ে দীপিকা আরও লেখেন, ‘যদিও আমার নিজের জন্য একটা ছোট্ট বিরতি খুব দরকার, কিন্তু তাকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারি না। ২৪ ঘণ্টাই আমার সন্তানের সঙ্গে থাকা প্রয়োজন।’

কন্যাসন্তান জন্মের পর মাতৃত্বকালীন বিরতি নিতে বেশ কয়েকটি বড় প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা। জানা গেছে, তার বদলে ‘স্পিরিট’ সিনেমায় দেখা যাবে তৃপ্তি দিমরিকে। অন্যদিকে, ‘কল্কি ২’ সিনেমায় যুক্ত হয়েছেন দক্ষিণি তারকা সাই পল্লবী।

তবে ভক্তদের জন্য খুশির খবর হলো, পর্দায় ফিরতে খুব বেশি সময় নিচ্ছেন না দীপিকা। চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন ছবি ‘কিং’। এই ছবিতে আবারও শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাকে। দীপিকা ছাড়াও এই সিনেমায় সুহানা খান, রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনের মতো একঝাঁক তারকার অভিনয় করার কথা রয়েছে।

আরও পড়ুন