EN ☀️
×

Follow Us

বিনোদন

প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিলেন অভিনেত্রী ববিতা

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিলেন অভিনেত্রী ববিতা
অ অ

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতার হাতে ‘একুশে পদক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ করেন।

পদক গ্রহণের পর ববিতা মিলনায়তনে উপস্থিত ভক্ত ও সুধীজনদের সঙ্গে সময় কাটান এবং হাসিমুখে সবার সঙ্গে ছবি তোলেন। পুরো সময় তার পাশে থেকে সহযোগিতা করেন তার ছোট বোন ও জনপ্রিয় চিত্রনায়িকা চম্পাসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মাননা পেয়ে আবেগাপ্লুত ববিতা বলেন, ‘অবশেষে একুশে পদক পেলাম। আমাকে এই সম্মানে ভূষিত করায় রাষ্ট্র, দেশের মানুষ এবং দর্শকদের প্রতি আমি মন থেকে কৃতজ্ঞ। সিনেমার মাধ্যমে মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি তাদের কাছে ঋণী।’

ববিতা তার এই অনন্য অর্জন উৎসর্গ করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ও শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানকে।

তিনি বলেন, ‘জহির রায়হান স্যারের হাত ধরেই আমার চলচ্চিত্রে আসা। তাই এই সম্মাননা আমি তাকেই উৎসর্গ করছি।’

আরও পড়ুন