EN ☀️
×

Follow Us

বিনোদন

মায়ের জন্মদিনে হৃতিকের রোমাঞ্চকর উপহার, কী দিলেন?

ডেইলি সান রিপোর্ট, বিানোদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

মায়ের জন্মদিনে হৃতিকের রোমাঞ্চকর উপহার, কী দিলেন?
অ অ

বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও তার মা পিঙ্কি রোশনের মধ্যকার নিবিড় সম্পর্কের কথা ভক্তদের অজানা নয়। মা-ছেলের এই অটুট বন্ধন মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণতা ছড়ায়। তবে এবার মায়ের জন্মদিনকে হৃতিক স্মরণীয় করে রাখলেন একটু ভিন্নভাবে। পিঙ্কি রোশনের বিশেষ এই দিনে তাকে নিয়ে উত্তাল সমুদ্রের বুকে জেট স্কি রাইডে বেরিয়ে পড়লেন ‘গ্রিক গড’ খ্যাত এই অভিনেতা।

মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে হৃতিক বরাবরই উদার। তবে এবারের এই রোমাঞ্চকর উপহার পিঙ্কি রোশনের কাছে ছিল কল্পনাতীত। পিঙ্কির মতে, এটিই তার জীবনের অন্যতম সেরা জন্মদিনের উপহার। মা ও ছেলের এই বিশেষ মুহূর্তের একটি ছবি পিঙ্কি নিজেই তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

ছবিতে দেখা যায়, হৃতিক নিজেই জেট স্কি চালাচ্ছেন, আর পেছনে ছেলেকে শক্ত করে ধরে বসে আছেন মা পিঙ্কি। উত্তাল ঢেউয়ের মাঝে তাঁদের এই রোমাঞ্চকর সফরের ছবি নেট দুনিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মা-ছেলের এই আনন্দঘন মুহূর্ত দেখে নেটিজেনরা হৃতিকের প্রশংসায় পঞ্চমুখ। ভক্তরা যেমন হৃতিকের এই নিখাদ ভালোবাসার প্রশংসা করছেন, তেমনি এই বয়সেও পিঙ্কি রোশনের এমন সাহসিকতা ও প্রাণচঞ্চলতা নজর কেড়েছে সবার। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিলেও ছেলের সঙ্গে এমন অ্যাডভেঞ্চারে পিঙ্কির উদ্দীপনা অনেককেই অনুপ্রাণিত করছে।

আরও পড়ুন