EN ☀️
×

Follow Us

বিনোদন

শাকিবের ‘প্রিন্স’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

জীবনী নির্ভর নয়, নিখাদ বাণিজ্যিক ছবি হতে যাচ্ছে ‘প্রিন্স’।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম

শাকিবের  ‘প্রিন্স’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

ছবি: সংগৃহীত

অ অ

মুখভর্তি দাড়ি, কাঁধ পর্যন্ত লম্বা চুল, চোখে কালো চশমা আর পরনে রাজকীয় কালো গাউন। হাতে ধরা একেবারে অন্যরকম নকশার এক দানবীয় ‘মিউজিক্যাল বন্দুক’। ১৬ সেকেন্ডের একটি মোশন ফার্স্ট লুকেই নেট দুনিয়ায় কাঁপন ধরিয়ে দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘প্রিন্স’ সিনেমার এই দুর্ধর্ষ ফার্স্ট লুক।

মোশন লুকটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব ভক্তদের প্রশংসায় ভাসছে। ভিডিয়োটির আবহ সংগীত বা বিজিএম দর্শকদের মাঝে গায়ে কাঁটা দেওয়ার মতো উত্তেজনা তৈরি করেছে। লুকটির ক্যাপশনে সংশ্লিষ্টরা লিখেছেন- ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ ছবির ট্যাগ লাইন রাখা হয়েছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’।

প্রকাশিত এই ঝলক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, পর্দায় একজন দুর্ধর্ষ গ্যাংস্টার চরিত্রে হাজির হতে যাচ্ছেন শাকিব খান। পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, এটি এ যাবৎকালের অন্যতম বড় আয়োজনের অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে। সিনেমার বড় একটি অংশের শুটিং ইতিমধ্যে শ্রীলঙ্কায় সম্পন্ন হয়েছে। ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা।

শুরুতে গুঞ্জন উঠেছিল, সিনেমাটি নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত ডন ‘কালা জাহাঙ্গীর’- এর জীবনী নির্ভর। তবে নির্মাতা আবু হায়াত মাহমুদ সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, ‘এটি কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটি সম্পূর্ণ একটি বাণিজ্যিক বিনোদনমূলক সিনেমা।’

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, সাবিলা নূর, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ ও শরীফ সিরাজ প্রমুখ।

আরও পড়ুন