EN ☀️
×

Follow Us

বিনোদন

চেনা দায়! উস্কোখুস্কো চুলে এ কোন কেয়া পায়েল?

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম

চেনা দায়! উস্কোখুস্কো চুলে এ কোন কেয়া পায়েল?
অ অ

প্রথম দেখায় থমকে যেতে হয়। উস্কোখুস্কো চুল, শরীরে লেপ্টে থাকা ময়লা পোশাক, আর মুখজুড়ে কালচে মেকআপের প্রলেপ— এ যেন এক অচেনা মানবী! রাস্তার পাশে সাধারণ মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকলেও হয়তো কেউ ফিরে তাকাত না। কিন্তু সামাজিক মাধ্যমে ছবিগুলো আসতেই শুরু হয় তোলপাড়। নেটিজেনদের প্রশ্ন, কে এই নারী? 

কিছুক্ষণ ঘোর কাটার পর সবাই যখন সত্যটা জানলেন, তখন বিস্ময়ের সীমা রইল না। তিনি আর কেউ নন, এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

হঠাৎ কেয়া পায়েলের এই আমূল পরিবর্তন বা ‘ট্রান্সফর্মেশন’ দেখে নেটিজেনরা অবাক বনে গেলেও এই লুকের সূত্রপাত একটি শুটিংয়ের দৃশ্য থেকে।

সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়। 

এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’

ভিডিওটি প্রকাশের পর ভক্ত ও অনুরাগী মহলে বেশ আলোচনা সৃষ্টি করে। প্রথম দেখায় তারা কেয়াকে চিনতেই পারেননি বলেও মন্তব্য করেন। কেয়ার অভিনয়ের প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাপরে বাপ, কি মারাত্মক অভিনয়!’, মেকআপ নিয়ে অন্য একজনের মন্তব্য, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’ সব মিলিয়ে নেটিজেনরা তার এই কাজের প্রতি একাগ্রতা ও সাহসিকতার প্রশংসা করেছেন।

ধারণা, এটি মূলত একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য, যদিও নাটকটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান। এর আগেও এই জুটি বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। গ্ল্যামার আর সাবলীল অভিনয়ের জন্য জনপ্রিয় হলেও চরিত্রের প্রয়োজনে এমন ব্যতিক্রম লুকে নিজের অভিনয় দক্ষতা ফের প্রমাণ করলেন অভিনেত্রী।

আরও পড়ুন