EN ☀️
×

Follow Us

বিনোদন

সামনে বিয়ে, তার আগেই কোটি টাকার কর দিয়ে ‘শীর্ষে’ রাশমিকা মান্দানা

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

সামনে বিয়ে, তার আগেই কোটি টাকার কর দিয়ে ‘শীর্ষে’ রাশমিকা মান্দানা

রাশমিকা মান্দানা | ছবি: সংগৃহীত

অ অ

২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশের পর থেকেই সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী রাশমিকা মান্দানার। ‘কিরিক পার্টি’ দিয়ে যাত্রা শুরু করে ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং ‘অ্যানিম্যাল’-এর মতো একের পর এক সফল ছবিতে অভিনয় করে দর্শকমহলে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি। গত বছরে ছয়টি ছবি মুক্তি পেয়েছে রশ্মিকার—যা অন্যান্য অভিনেত্রীর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার আগেই বড় অঙ্কের কর পরিশোধ করে আলোচনায় উঠে এলেন তিনি।

কর্মসূত্রে কখনো মুম্বাই, কখনো হায়দরাবাদে অবস্থান করলেও রাশমিকা মান্দানা আদতে কর্ণাটকের কোডাগু জেলার বাসিন্দা। চলতি বছরের শুরুতেই তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা আয়কর পরিশোধ করেছেন। এর মাধ্যমে চলতি বছরে তিনি নিজ জেলার সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেয়েছেন।

খ্যাতির সঙ্গে সঙ্গে বেড়েছে তার সম্পদের পরিমাণও। বিলাসবহুল গাড়ির সংগ্রহে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ সি-ক্লাস, অডি কিউ৩ এবং রেঞ্জ রোভার। পাশাপাশি রিয়েল এস্টেট খাতেও বড় অঙ্কের বিনিয়োগ করেছেন রাশমিকা। বেঙ্গালুরুতে তার একটি প্রাসাদোপম বাড়ি রয়েছে, যার মূল্য প্রায় ৪ কোটি টাকা। মুম্বাইয়েও একটি বিলাসবহুল আবাসনের মালিক তিনি— এমনটাই জানা গেছে।

স্বল্প সময়ের মধ্যেই চলচ্চিত্র জগতে নিজের অবস্থান দৃঢ় করেছেন রাশমিকা মান্দানা। বর্তমানে তিনি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। প্রতি ছবির জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ৪ কোটি টাকা। সব মিলিয়ে বিভিন্ন সূত্রের দাবি, তার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন