EN ☀️
×

Follow Us

বিনোদন

চেন্নাই বিমানবন্দরের ভিড়ে বিব্রত থালাপতি বিজয়

বিমানবন্দরে ভক্তদের হুড়োহুড়ি, পড়ে গিয়েও সামলে নিলেন থালাপতি বিজয়।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ এএম

চেন্নাই বিমানবন্দরের ভিড়ে বিব্রত থালাপতি বিজয়

ছবি: সংগৃহীত

অ অ

বর্তমানে তারকাদের প্রতি অনুরাগীদের পাগলামি যেন সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। হায়দরাবাদ, চেন্নাই কিংবা মুম্বাই- জায়গাভেদে কেবল প্রেক্ষাপট বদলায়, কিন্তু তারকাদের ঘিরে দর্শকদের উন্মাদনার চিত্রটা একই থাকে।

নিধি আগারওয়াল, সামান্থা রুথ প্রভু কিংবা হর্ষবর্ধন রাণের পর এবার চেন্নাই বিমানবন্দরে চরম বিব্রতকর পরিস্থিতির শিকার হলেন দক্ষিণের মেগাস্টার থালাপতি বিজয়।

সম্প্রতি মালয়েশিয়া থেকে নিজের আসন্ন ছবির গান মুক্তির অনুষ্ঠান সেরে ফিরছিলেন অভিনেতা। চেন্নাই বিমানবন্দরে নেমে নিজের গাড়ি অবধি পৌঁছোতেই যেন ঘাম ছুটে গেল তার। জনগণের ভিড়ে সমুদ্র সৃষ্টি হয়েছে। তারকার গাড়ির কাছে পৌঁছানোর আগেই জামা নিয়ে টানাটানি শুরু হয়। অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে, গাড়িতে ওঠার আগে টাল সামলাতে না পেরে পড়ে যান অভিনেতা। যদিও সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন তিনি। তাড়াতাড়ি গাড়িতে ওঠেন।

থালাপতি বিজয় দক্ষিণের জনপ্রিয় তারকা। সম্প্রতি নিজের রাজনৈতিক দল গঠন করেছেন। তবে মাসকয়েক আগে থালাপতি বিজয়ের আহ্বানে অনুষ্ঠিত জনসভায় তারকাকে কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্টের ঘটনাও ঘটে। এবার অবশ্য তেমন বড়ো কোনো বিপত্তি হওয়ার আগেই বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান তারকা।

আরও পড়ুন