EN ☀️
×

Follow Us

শিক্ষা

বরিশাল বোর্ডে পুন:নিরীক্ষণে ফেল থেকে পাস ২১

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

বরিশাল বোর্ডে পুন:নিরীক্ষণে ফেল থেকে পাস ২১

ছবি: সংগৃহীত

অ অ

এইচএসসি পরীক্ষার ফল পুন:নিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ২১ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরো ২১ জন।

সোমবার (২৩ নভেম্বর) পুন:নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান জসিম উদ্দীন।

বোর্ড সূত্রে জানা গেছে, পুন:নিরীক্ষণের জন্য ১২ হাজার ২৯৩ শিক্ষার্থী মোট ৫৩ হাজার ৪০৯টি আবেদন করেন। এর মধ্যে ২১ জন ফেল থেকে পাস করেছেন, ২১ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া ৫২০ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। নম্বর পরিবর্তন হয়েছে ২ হাজার ৭৭১ জন পরীক্ষার্থীর।

গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৯৫০ জন শিক্ষার্থী।

গত ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুন:নিরীক্ষনের আবেদন গ্রহন করা হয়।

আরও পড়ুন