EN ☀️
×

Follow Us

শিক্ষা

বাজেটের তেমন অভাব নেই: শিক্ষামন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম

বাজেটের তেমন অভাব নেই: শিক্ষামন্ত্রী
অ অ

শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহছানুল হক মিলন বলেছেন, বাজেটের তেমন কোনো অভাব নেই। প্রয়োজন শুধু সদিচ্ছা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করা। আগামীর প্রজন্মই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলবে।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘ঢাকা কলেজ দিবস ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ কলেজের উন্নয়নে অনেক দাবি ও প্রস্তাব এসেছে। প্রধানমন্ত্রী শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। শিক্ষা খাতের বাজেটও বাড়ানো হয়েছে।


তিনি বলেন, ‘ইতিমধ্যে ঢাকা কলেজকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। এটা রাষ্ট্রপতির নিজের কলেজ। তাকে অনুরোধ করব, যেভাবে ঢাকা কলেজকে গড়ে তোলা প্রয়োজন, সেভাবে উদ্যোগ নিতে বলবেন। আমরা সেভাবে কাজ করব।’

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করে ভালো ফলাফল করুক। আজকের শিক্ষার্থীদের আগামীতে এই মঞ্চে দেখতে চাই।’

আরও পড়ুন