EN ☀️
×

Follow Us

শিক্ষা

এইচএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য

​ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%; সার্বিক পাসের হার ৯৯.৮৩%

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

এইচএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য

এইচএসসির ফলাফলে উচ্ছ্বাসে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।

অ অ

সদ্য প্রকাশিত এইচএসসি ২০২৬ পরীক্ষার ফলাফলে সার্বিক পাসের হার ৯৯.৮৩ শতাংশ অর্জন করেছে রাজধানীর মাইলস্টোন কলেজ। প্রতি বছরের মতো এবারও বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে কলেজটি থেকে ২,৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ইংরেজি ভার্সনে পাসের হার ১০০ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ৩১২ জন জিপিএ-৫ পেয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে ২,৩২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাসের হার ৯৯.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের ৩১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন জিপিএ-৫ পেয়েছে; এ বিভাগে পাসের হার ৯৯.৬২ শতাংশ। মানবিক বিভাগ থেকে ৩১৯ জন অংশ নিয়ে শতভাগ পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ক্যাম্পাসে সমবেত হয়ে আনন্দ ভাগাভাগি করেন। গান-বাজনা ও উৎসবের আমেজে একে অপরকে মিষ্টিমুখ করান তাঁরা। অভিভাবকরা জানান, এমন ফলাফল সন্তানদের আত্মবিশ্বাস বাড়াবে ও স্বপ্ন পূরণে অনুপ্রেরণা জোগাবে। তাঁরা অধ্যক্ষ, শিক্ষক ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে কলেজের শিক্ষাবান্ধব পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, কোনো পরীক্ষায় একবার ভালো ফল আকস্মিক সাফল্য হতে পারে; কিন্তু বছরের পর বছর উচ্চমান ধরে রাখা এবং সাফল্যের ধারা ঊর্ধ্বমুখী রাখা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বড় চ্যালেঞ্জ। সুশৃঙ্খল পরিবেশ ও সঠিক পরিকল্পনার মাধ্যমে মাইলস্টোন কলেজ দক্ষতার সঙ্গে তা করে আসছে। এই সাফল্যের জন্য তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।

আরও পড়ুন