EN ☀️
×

Follow Us

শিক্ষা

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.৭ শতাংশ

জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৮ এএম

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.৭ শতাংশ

ছবি: সংগৃহীত

অ অ

এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছাত্রদের সংখ্যা বেশি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর আলিম পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৫৪৭ জন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।

ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৬ দশমিক ৮০ শতাংশীয় পয়েন্ট এগিয়ে রয়েছে।


জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের সংখ্যা বেশি। এ বছর ২ হাজার ২৮ জন ছাত্র এবং ১ হাজার ২২২ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪৬০টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ২ হাজার ৭০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, আলিম পরীক্ষায় পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় এগিয়ে রয়েছে ছাত্ররা।

আরও পড়ুন