EN ☀️
×

Follow Us

শিক্ষা

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সেমিনার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সেমিনার

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে অতিথিরা। ছবি: সংগৃহীত

অ অ

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সেমিনার হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘Pursuing Higher Studies at USIM and Other Universities in Malaysia’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটি (ইইউআরএস) ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স (ওআইইএ)। শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষায় দিকনির্দেশনা দেওয়া এবং মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোই ছিল লক্ষ্য।

উপাচার্য বলেন, ‘মালয়েশিয়ার জনগণ বাংলাদেশি শিক্ষার্থী ও মানুষের প্রতি অত্যন্ত আন্তরিক। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে অত্যন্ত উন্নত এবং তাদের শিক্ষা বিশ্বব্যাপী স্বীকৃত। মালয়েশিয়ায় অধ্যায়ন হবে আমাদের শিক্ষার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।’

অতিথিরা মালয়েশিয়ার উচ্চশিক্ষার মান ও আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আলোচনা করেন। তাঁদের দাবি, দেশটির ডিগ্রি ইউরোপ ও যুক্তরাজ্যসহ উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য গ্রহণযোগ্য। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুযোগ, স্কলারশিপ ও গবেষণার সম্ভাবনা নিয়েও বিস্তারিত বলেন তাঁরা।


আরও পড়ুন