EN ☀️
×

Follow Us

শিক্ষা

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ববির ১৩ শিক্ষার্থী মনোনীত

ডেইলি সান রিপোর্ট, ববি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পিএম

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ববির ১৩ শিক্ষার্থী মনোনীত

ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের তালিকায় নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে তাদের মনোনীত করা হয়েছে।

ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে ববির পাঁচজন, ২০২০ শিক্ষাবর্ষে চারজন এবং ২০২১ শিক্ষাবর্ষে চারজন শিক্ষার্থী এ পদকের জন্য মনোনীত হয়েছেন।

২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত ৫ জন:

মো. আল ইমরান — উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সিজিপিএ ৩.৯৮

চন্দ্রিকা সাহা — কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সিজিপিএ ৩.৯৫

রনি গোপাল দাস — রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সিজিপিএ ৩.৮৬

তহমিনা আক্তার মুন — আইন বিভাগ, সিজিপিএ ৩.৮৬

শ্যামলিমা শহীদ খান — ইংরেজি বিভাগ, সিজিপিএ ৩.৬৭

২০২০ শিক্ষাবর্ষে মনোনীত ৪ জন:

ওয়াহিদা ইসলাম — ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সিজিপিএ ৩.৯২

অরিন্দম কর্মকার — রসায়ন বিভাগ, সিজিপিএ ৩.৮৭

দিলরুবা খান মৌ — আইন বিভাগ, সিজিপিএ ৩.৭৫

অন্তরা হালদার — বাংলা বিভাগ, সিজিপিএ ৩.৫৯

২০২১ শিক্ষাবর্ষে মনোনীত ৪ জন:

অনামিকা বিশ্বাস — উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সিজিপিএ ৩.৯২

মোসা. অনন্যা সুলতানা — ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সিজিপিএ ৩.৯২

তসলিমা আক্তার — কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সিজিপিএ ৩.৯১

আব্দুল কাদের — লোক প্রশাসন বিভাগ, সিজিপিএ ৩.৬৭

নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের ভিত্তিতে এসব শিক্ষার্থী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। তাদের এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেছেন।

১৩ শিক্ষার্থী মনোনীত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। তিনি বলেন, শিক্ষার্থীদের এ অর্জন তাদের একাডেমিক সাফল্যের গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এ সাফল্য অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল, জ্ঞানচর্চা ও গবেষণায় উৎসাহিত করবে।

উপাচার্য আরও আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের এই অর্জন ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সাফল্যকে আরও সমৃদ্ধ করবে।

আরও পড়ুন