EN ☀️
×

Follow Us

শিক্ষা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
অ অ

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে হুমকির ইমেইলটি আসে।

[email protected] ইমেইল আইডি থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা করার হুমকি দেওয়া হয়।

ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ওই ই-মেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খ ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এ হামলা করা হবে।’

এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

এ বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত ই-মেইল থেকে এ হামলার হুমকি আমরা পেয়েছি। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ইতোমধ্যে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাচ্ছি। এ মুহূর্তে আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।

আরও পড়ুন