ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষকের সম্মান দান
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি: রাষ্ট্রপতির পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা.মির্জা ফাইজা তাসনিম। সংগৃহীত
শিক্ষকতা পেশায় বিশেষ অবদান রাখায় ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুণী শিক্ষকের সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় রাষ্ট্রপতির পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা.মির্জা ফাইজা তাসনিম।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষে সম্মাননা গ্রহণকালে ডা. মির্জা ফাইজা তাসনিম বলেন, আপনাদের রাষ্ট্রপতি আমার বড় চাচা। তিনি শুধু ভালো প্রাতিষ্ঠানিক শিক্ষকই ছিলেন না, তিনি আমাদের পারিবারিকভাবেও ভালো শিক্ষা দিয়েছেন।
তিনি বলেন, আমি শ্রদ্ধার সাথে তাঁর এ সম্মাননা গ্রহণ করছি। ভালো লাগছে যে আমাদের পরিবারের অভিভাবক আজ সারা দেশের অভিভাবক রাষ্ট্রপতি, যিনি একজন সাদা মনের মানুষ।
এর আগে দিবসটি পালনে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত দিবসটি আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের সাবেক উপ পরিচালক আখতারুজ্জামান বক্তব্য রাখেন।