EN ☀️
×

Follow Us

শিক্ষা

জিগাতলায় ঢাকা কলেজ শিক্ষার্থী-মেস মালিকপক্ষের সংঘর্ষ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ এএম

জিগাতলায় ঢাকা কলেজ শিক্ষার্থী-মেস মালিকপক্ষের সংঘর্ষ
অ অ

রাজধানীর জিগাতলার গাবতলা মসজিদ এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মেস মালিকপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে শিক্ষার্থীরা ওই মেসে গিয়ে জানালার কাচ ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার পর গাবতলা মসজিদ এলাকার একটি মেসে থাকা ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বাড়ির মালিকপক্ষের সংঘর্ষ হয়। এতে এক বা একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ।

পরে রাতে কয়েকজন শিক্ষার্থী ওই মেসে গিয়ে বাড়িটির কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

রাত সাড়ে ১২টার দিকে হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন বলেন, ওই মেসে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী থাকেন। কী কারণে ঘটনার সূত্রপাত হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। শিক্ষার্থীদের সঙ্গে মেস মালিকপক্ষের সংঘর্ষ হয়েছে এবং এতে শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। 

তিনি বলেন, পরে কয়েকজন শিক্ষার্থী ওই এলাকায় গিয়ে বাড়িটির কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

রাত ১টার দিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে গণ্ডগোল চলছে। আপাতত কোনো পক্ষের বক্তব্যই পাওয়া যায়নি। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।

তিনি জানান, একবার পরিস্থিতি শান্ত করা হলেও পরে শিক্ষার্থীরা আবার সেখানে জড়ো হন।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, গাবতলা এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে মেস মালিকপক্ষের কোনো একটি বিষয় নিয়ে গণ্ডগোল হয়। পরে রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে মেস মালিকপক্ষের লোকজনের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে শিক্ষার্থীরা গাবতলা মসজিদের সামনে অবস্থান নেন। পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বোঝায়। আইন অনুযায়ী মেস মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও শিক্ষার্থীদের জানানো হচ্ছে।

ডিসি বলেন, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহত তিনজনই শিক্ষার্থী কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন