EN ☀️
×

Follow Us

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নূরুল ইসলামের যোগদান

ডেইলি সান রিপোর্ট, জাবি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নূরুল ইসলামের যোগদান
অ অ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) তাকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

শনিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।

যোগদানের পর অধ্যাপক মো. নূরুল ইসলাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াতে হবে। জুলাই আন্দোলনে সবাই একতাবদ্ধ ছিল এবং অন্যায় প্রতিহত করার প্রতিজ্ঞা ছিল। তিনি বলেন, কথা ও কাজের মধ্যে মিল থাকলে প্রশাসন গতিশীল হবে।

নতুন উপাচার্য বলেন, তার প্রশাসন হবে অন্তর্ভুক্তিমূলক। সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্নয়নে কাজ করবেন তিনি। প্রশাসনে নিয়মনীতি ও ন্যায্যতা অনুসরণ করা হবে। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন।

যোগদান শেষে নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ অদম্য ২৪ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন