EN ☀️
×

Follow Us

শিক্ষা

দ্রুত নিয়োগপত্র পাবেন প্রাথমিকের উত্তীর্ণরা: শিক্ষামন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

দ্রুত নিয়োগপত্র পাবেন প্রাথমিকের উত্তীর্ণরা: শিক্ষামন্ত্রী
অ অ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থী আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত তা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ কোনো প্রার্থী নিয়োগপত্র না পেলে পরবর্তী সময়ে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র দেওয়া হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন